November 28, 2026, 1:41 pm
শিরোনামঃ
তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা আফগানিস্তানে নারীদের আসল নাম ব্যবহার নিষিদ্ধ ; ‘বিবি’ সম্বোধনের নির্দেশ যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ার আলেপ্পোয় ইসরাইলের মারাত্মক হামলা স্পষ্টভাবে অগ্রহণযোগ্য : রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। গতকাল (শুক্রবার) ইসরাইলি সেনারা আলেপ্পো শহরের কাছে কয়েকটি লক্ষ্যবস্তুতে এই হামলা চালায় যাতে অন্তত ৪৩ জন সামরিক ও বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতকালই এক বিবৃতিতে বলেছেন, “সিরীয় আরব প্রজাতন্ত্রের বিরুদ্ধে এই ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ স্পষ্টভাবে অগ্রহণযোগ্য। এই হামলার মধ্যদিয়ে দেশটির সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে।”

১৯৬৭ সালে ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয় এবং সেই থেকে এখন পর্যন্ত কার্যত দুইপক্ষ কৌশলগতভাবে যুদ্ধের ভেতরে রয়েছে।

২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা তাণ্ডব শুরু করলে সিরিয়া সরকার তা মোকাবেলার জন্য ইরান, রাশিয়া ও লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের সহযোগিতা নেয়। সিরিয়ায় সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে রাশিয়া সরাসরি বিমান হামলা চালিয়ে বাশার আল-আসাদ সরকারকে ক্ষমতায় টিকে থাকতে সহায়তা করে। কিন্তু ইসরাইল মাঝেমধ্যেই বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দেশটিকে অস্থিতিশীল করে তুলেছে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page