July 30, 2026, 2:35 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে রাতের আঁধারে আগুনে পুড়ে ছাই ৭ ব্যবসা প্রতিষ্ঠান শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী আরও ১ লাখ শিশুকে শিগগিরই হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন প্রধানমন্ত্রীর জন্য ৭৮০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে আটক ব্রাহ্মণবাড়িয়ায় বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার চীন থেকে ৪০০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের লক্ষ্য এক : নেতানিয়াহু
এইমাত্রপাওয়াঃ

দুবাইয়ে ইসলাম গ্রহণের কয়েক ঘণ্টা পর ইউক্রেনীয় তরুণীর মৃত্যু ; জানাজায় মানুষের ঢল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইসলাম ধর্ম গ্রহণের কয়েক ঘণ্টা পর ২৯ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। তিনি ইউক্রেনের নাগরিক ছিলেন। ‘জানাজাইউএই’ নামের একটি জনপ্রিয় এক্স অ্যাকাউন্ট থেকে এ তথ্য জানানো হয়েছে।

ওই তরুণীর মৃত্যুর তথ্য জানার পর তার জানাজায় শত শত মানুষের ঢল নামে।

‘জানাজাইউএই’ পরবর্তীতে আরও কয়েকটি ছবি প্রকাশ করে। এতে দেখা যাচ্ছে, শুক্রবার (২৯ মার্চ) আল কাসাইস কবরস্থান মসজিদে ওই নারীর জানাজা পড়তে হাজির হয়েছেন শত শত মানুষ।

এরআগে বৃহস্পতিবার ওই নারীর মৃত্যু ও জানাজার সময় জানায় সংস্থাটি। মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া পোস্টে তারা বলে, “জানাজার নামাজ, ১৯ রমজান ১৪৪৫ হিজরি, দুবাইয়ে জুমার নামাজের পর। জানাজা হবে ইউক্রেনের ২৯ বছর বয়সী তরুণী দারিয়া কোতসারেঙ্কোর। তিনি রোজারত অবস্থায় ইসলাম ধর্ম গ্রহণ করার কয়েক ঘণ্টা পর মৃত্যুবরণ করেন। আল্লাহ তাকে জান্নাত দান করুক।”

সংস্থাটি আরও জানায়, দুবাইয়ে দারিয়ার কোনো আত্মীয়-স্বজন ছিল না। এজন্য জানাজায় উপস্থিত হয়ে তার প্রতি সাধারণ মানুষেকে ভালোবাসা প্রদর্শনের আহ্বান জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে করা বেশ কয়েকটি পোস্ট থেকে জানা গেছে, এই তরুণী দুবাইয়ে প্রথমে পর্যটক হিসেবে এসেছিলেন। এরপর তিনি চাকরি খুঁজছিলেন। চাকরি খোঁজার সময় তিনি শুধুমাত্র ক্যারিয়ারের সুযোগই পাননি। সঙ্গে পেয়েছিলেন ইসলামের সৌন্দর্য।

একটি ডকুমেন্ট থেকে জানা গেছে, দারিয়া জন্মসূত্রে খ্রিষ্টান ছিলেন। পরে গত ২৫ মার্চ তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধারণা করা হচ্ছে হার্টঅ্যাটাকে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর সময় তিনি রোজা রেখেছিলেন। সূত্র: খালিজ টাইমস

 

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page