August 16, 2026, 5:37 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশ সফরে আসতে পারেন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন জি রবার্টস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   প্রধান বিচারপতি ওবায়দুল হাসান যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন জি রবার্টসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি তাতে সাড়া দেন এবং সুবিধামতো সময়ে এই সফর সম্পন্ন করবেন বলে আশ্বাস দেন।
বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন জি রবার্টস এর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
বৈঠকে বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান উভয় দেশের বিচার বিভাগের দ্বিপাক্ষিক এবং পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতিও এতে তাঁর অকুণ্ঠ সমর্থন এবং অঙ্গীকার ব্যক্ত করেন।
বৈঠকে ফলপ্রসু যোগাযোগ ও আয়োজনের মাধ্যমে উভয় দেশের বিচার বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠবে বলে আশা প্রকাশ করা হয়।
দেশের ইতিহাসে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের মার্কিন প্রধান বিচারপতির সঙ্গে বাংলাদেশের কোন প্রধান বিচারপতির এটিই প্রথম সাক্ষাৎ।
এই সময় প্রধান বিচারপতির সাথে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ হাসান আরিফ উপস্থিত ছিলেন।
বাংলাদেশের প্রধান বিচারপতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতির আদালতের কার্যপ্রণালী পর্যবেক্ষণ করেন। বিচার অধিবেশনের শুরুতেই যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি শেখ হাসান আরিফকে উপস্থিত অন্যান্য বিচারপতি এবং আইনজীবীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। ২২মার্চ বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান যুক্তরাষ্ট্র সফরে যান। সফর শেষে ৩১ মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page