September 29, 2026, 3:02 pm
শিরোনামঃ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

দেশের মানুষ সুখে থাকুক বিএনপি চায় না : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, দেশে পেঁয়াজসহ বিভিন্ন জিনিসের দাম কমায় বিএনপি এখন বলছে ভারতীয় পণ্য বর্জন করুন। বাংলাদেশের মানুষ সুখে থাকুক, ভালো থাকুক এটা বিএনপি চায় না।

শনিবার (৩০ মার্চ) দুপুরে টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকায় কাদেরিয়া বাহিনীর জাদুঘরের স্থান পরিদর্শন শেষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আ.ক.ম মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এ দেশে শোষণমুক্ত, দারিদ্র্যমুক্ত সমাজ তৈরি করা। সেটা যেন না হয় সেই জন্য এখনো তারা (বিএনপি নেতৃবৃন্দ) পাকিস্তানকেই হৃদয়ে ধারণ করে নানা সমালোচনা করেন।

এ সময় মন্ত্রী আশেকপুর বাইপাস এলাকায় বঙ্গবীর কাদের সিদ্দিকীর নামে স্কুল করার উদ্যোগের কথা জানান।

মুক্তিযুদ্ধের সংগঠক ও কালিহাতী-৪ আসনের সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাদেরিয়া বাহিনীর প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকী।

এতে আরও বক্তব্য দেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তাসভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সা‌বেক সংসদ সদস্য অ্যাড‌ভো‌কেট জোয়া‌হেরুল ইসলাম জোয়া‌হের, জেলা প্রাশাসক কায়ছারুল ইসলাম প্রমুখ।

আজকের বাংলা তারিখ



Our Like Page