October 4, 2026, 5:37 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কমেছে ডিজেল ও কেরোসিনের দাম ; অকটেন ও পেট্রল অপরিবর্তিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দেশে কমেছে ডিজেল ও কেরোসিনের দাম। লিটারপ্রতি ২ টাকা ২৫ পয়সা কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে অকটেন ও পেট্রলের দাম আগের মতোই রয়েছে। নতুন মূল্য আগামীকাল সোমবার (১ এপ্রিল) থেকে কার্যকর হবে।

রোববার (৩১ মার্চ) বিকালে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১০৮ টাকা ২৫ পয়সা থেকে কমিয়ে ১০৬ টাকা করা হয়েছে। এক্ষেত্রে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে ২ টাকা ২৫ পয়সা কমেছে। আগের মতোই লিটারপ্রতি অকটেনের দাম ১২৬ টাকা এবং পেট্রলের দাম ১২২ টাকা রয়েছে।

এর আগে গত ২৯ ফেব্রুয়ারি সরকার জ্বালানি তেলের স্বয়ংক্রিয় পদ্ধতিতে মূল্য নির্ধারণের কথা জানায়। এরই ধারাবাহিকতায় গত ৭ মার্চ প্রথম প্রাইসিং ফর্মুলা অনুসারে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

তখন ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১০৯ টাকা থেকে কমিয়ে ১০৮ টাকা ২৫ পয়সা, অকটেন ১৩০ টাকা থেকে ১২৬ টাকা এবং পেট্রলের দাম ১২৫ টাকা থেকে কমিয়ে ১২২ নির্ধারণ করা হয়। তখন প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে ৭৫ পয়সা, অকটেনে ৪ টাকা ও পেট্রলে ৩ টাকা কমানো হয়েছিল।



Our Like Page