September 29, 2026, 2:11 pm
শিরোনামঃ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের আরো ৩টি যুদ্ধবিমান ও গোলাবারুদের গুদাম ধ্বংস করল রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার সেনাবাহিনী দেশটির দক্ষিণে ইউক্রেনের একটি বিমান ঘাঁটির বিরুদ্ধে অভিযান চালিয়ে সোভিয়েত যুগে নির্মিত তিনটি যুদ্ধবিমান ধ্বংস করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (রোববার) এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে।

মন্ত্রণালয় বলেছে, এসইউ-২৫ মডেলের যুদ্ধবিমানগুলো ইউক্রেনের নিকোলাভ অঞ্চলের ভোজনেসেনস্ক বিমানঘাঁটিতে অবস্থান করছিল। এসব বিমান ধ্বংসের জন্য রাশিয়ার সেনারা কৌশলগত বিমান, ক্ষেপণাস্ত্র বাহিনী এবং গোলন্দাজ ইউনিটকে ব্যবহার করে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত ইউক্রেনের ৫৮০টি যুদ্ধবিমান, ২৭০টি হেলিকপ্টার এবং ১৭ হাজার ৯৫১টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

অক্টোবরে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছিলেন, রুশ বাহিনী নতুন সামরিক ব্যবস্থা পেয়েছে যা সেই সময়ে মাত্র পাঁচ দিনের মধ্যে ২৪টি ইউক্রেনীয় বিমান গুলি করে ভূপাতিত করে।

তাস নিউজ এজেন্সি পরে একটি সূত্রের বরাত দিয়ে রিপোর্ট করেছিল যে, রাশিয়া একটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে, যার পাল্লা ৪০০ কিলোমিটার।

আজকের বাংলা তারিখ



Our Like Page