July 28, 2026, 2:35 am
শিরোনামঃ
মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ফরিদপুর থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে : মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হজের প্রাথমিক নিবন্ধন শুরু ; ১৫ বছরের নিচে হজে মানা নারায়ণগঞ্জে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছেমতো যুদ্ধ থামাতে পারবে না : ইরান ইয়েমেন অবরোধ তুলে না নিলে সৌদিকে কঠিন পরিণতির হুঁশিয়ার দিলো হুথি আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ভিয়েতনামে কয়লা খনিতে আগুন লেগে ৪ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় কুয়াং নিন প্রদেশে বুধবার মিথেন গ্যাসের আগুনে চার কয়লা খনি শ্রমিক প্রাণ হারিয়েছে এবং আরো সাত জন আহত হয়েছে। ভিয়েতনাম সংবাদ সংস্থা এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
ক্যাম ফা শহরের ২৩ বর্গ মিটার জুড়ে থাকা খনিটিতে খননের সময় দুর্ঘটনার ঘটে।
খবরে বলা হয়, খনিটি ভিয়েতনাম ন্যাশনাল কোল অ্যান্ড মিনারেল ইন্ডাস্ট্রিজ গ্রুপের থং নাত কয়লা খনি কোম্পানির অধীনে তাদের কার্যক্রম চালায়।
আহত সাত শ্রমিককে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page