August 15, 2026, 3:56 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

ইরানি কনস্যুলেটে সন্ত্রাসী হামলায় ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসের কনস্যুলার বিভাগে ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসী হামলার বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক হয়েছে।

গতকাল (মঙ্গলবার) আমেরিকার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে ইরানের উপ স্থায়ী প্রতিনিধি জাহরা এরশাদি ইসরাইলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে সুস্পষ্ট নিন্দা করার জন্য বিশ্ব সংস্থার প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল দয়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে আঞ্চলিক সংঘাতের বিস্তার ঘটাতে চাইছে। ইসরাইল নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাব অস্বীকার করে এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতার প্রতি সে অবজ্ঞা দেখায়।

জাহরা এরশাদি আরো বলেন, সোমবার ইসরাইল কন্সুলেট ভবনে হামলা চালিয়ে যে অপরাধ করেছে তা কূটনৈতিক নীতি এবং কনস্যুলার দায় মুক্তি নীতির চরম লঙ্ঘন। পাশাপাশি ১৯৬১ সালের কূটনৈতিক সম্পর্কের কনভেনশন, কনস্যুলার সম্পর্কের ১৯৬৩ সালের ভিয়েনা কনভেনশন এবং ১৯৭৩ সালের অপরাধের প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশনকেও স্পষ্টভাবে লঙ্ঘন করেছে।

এদিকে, নিরাপত্তা পরিষদের বৈঠকে মস্কো বলেছে, ইসরাইলের পদক্ষেপ চলমান আঞ্চলিক সংঘাতকে আরো উসকে দেবে। ফলে অবিলম্বে এ ধরনের পদক্ষেপ বন্ধ করতে হবে।

সিরিয়ার রাষ্ট্রীয় সার্বভৌমত্বের “প্রকাশ্য লঙ্ঘনের” নিন্দা জানিয়ে, জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেন, রাশিয়া মনে করে যে, ইসরাইলের এই ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ সংঘাতকে আরো উস্কে দেয়ার জন্য পরিকল্পনা করা হয়েছে। তবে এগুলো একেবারেই অগ্রহণযোগ্য এবং অবশ্যই বন্ধ করা উচিত।

নিরাপত্তা পরিষদের বৈঠকে চীনের রাষ্ট্রদূত বলেন, ইসরাইলের হামলা জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং সিরিয়া ও ইরান দুই দেশেরই সার্বভৌমত্বের লঙ্ঘন বলেও নিন্দা করেছেন।

ইসরাইলি হামলার বিষয়ে গতকাল বিকেলে রাশিয়ার অনুরোধে নিরাপত্তা পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়।

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page