October 4, 2026, 1:08 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ১৫ শত ৭০ জনের মাঝে বিনামূল্যে চাল বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়/দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক ভিজিএফের কর্মসূচির আওতায় কুমিল্লার বুড়িচং উপজেলার উদ্যোগে আজ সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার সুবিধাভোগী ১৫ শত ৭০ জনের মাঝে বিনামূল্যে ৩০ কেজি করে চাল বিতরণ করেছেন ।
ট্যাগ অফিসার উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল খালেক বাসসকে বলেন, সরকারী ভাবে আজ উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন সুবিধাভোগীর মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করেছি। এ চাল পেয়ে সুবিধা ভোগীরা সবাই খুশি। সুবিধা ভোগী আব্দুল মমিন হোসেন বাসসকে বলেন, আমি ৩০ কেজি চাল পেয়েছি। এ চাল পেয়ে আমি অনেক খুশি।
এ সময়ে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলহাজ্ব জয়নাল, ট্যাগ অফিসার উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল খালেক, সদর ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম, ইউপি সচিব একে এম এস কিবরিয়া, ইউপি সদস্য যথাক্রমে জসিম উদ্দিন, নসু মিয়া, মোঃ মন্তাজ উদ্দিন, তাজুল ইসলাম মুকছু, মোঃ সফিকুল ইসলাম, এরশাদ হোসেন, মোঃ মামুনুর রশীদ, মোঃ এনামুল হক, নারী সদস্য নুরুন নাহার বেগম, শাহেরা আক্তার, জাহানারা বেগম প্রমূখ।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page