April 29, 2026, 10:21 am
শিরোনামঃ
ময়মনসিংহে ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার ইরানের পরমাণু নিয়ে আমার চেয়েও বেশি উদ্বিগ্ন রাজা চার্লস : ট্রাম্প জ্বালানি সংকট মোকাবিলায় নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ইরানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান ঝিনাইদহের মহেশপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত মাগুরার বালিদিয়া গ্রামে অবসরপ্রাপ্ত নৌবাহিনী সদস্যর জমি দখলের অভিযোগ অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে : তথ্য উপদেষ্টা জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ
এইমাত্রপাওয়াঃ

সংসদ ভবনকেই জেলখানা বানিয়ে দিন : পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ভারতের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ (সোমবার) রাইপুরে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে সভা করেন। গত কয়েক দিনের মতো সোমবারও কেন্দ্রীয় এজেন্সির ‘অপব্যবহার’ এবং ‘বিরোধীদের কণ্ঠরোধ’ করার অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তিনি। কেন্দ্রের শাসকদলকে খোঁচা দিয়ে তাঁর মন্তব্য, “নতুন সংসদ ভবনকে জেলখানায় পরিণত করুন।”

জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির জনসভা থেকে রবিবার মোদী বাংলায় একাধিক ‘দুর্নীতি’র প্রসঙ্গ তুলে তদন্তে গতি আনার ‘গ্যারান্টি’ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘‘আমি গ্যারান্টি দিচ্ছি, ৪ জুনের পর দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে তদন্ত আরও জোরদার হবে।’’ উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন ছুড়ে মোদী বলেছিলেন, “সন্দেশখালির অপরাধীদের কঠোর সাজা কি আপনারা চান? তাঁদের সারা জীবনের জন্য জেলে দেখতে চান?” হাত তুলে সম্মতিসূচক জবাব দিয়েছিল উপস্থিত জনতা। সোমবার মোদীকে আক্রমণ শানিয়ে মমতা বলেন, “বলছে ৪ জুনের পর সব জেলে ভরব! এ কথা কি প্রধানমন্ত্রীর মুখে শোভা পায়? গোটা দেশে জেল বানান।” এজেন্সি নিয়ে ফের সরব হয়ে মমতা মোদীকে কটাক্ষ করে বলেন, “এজেন্সি দিয়ে গোটা দেশকে জেল বানিয়ে রেখেছেন।” একই সঙ্গে মোদীর উদ্দেশে তাঁর মন্তব্য, “হুমকি দেবেন না। আপনি কাকে ধমক দিচ্ছেন? আমরা ভয় পাই না।” প্রসঙ্গত, ৪ জুন লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ হবে।

রবিবার মোদী রাজ্যের শাসকদলকে আক্রমণ করে বলেছিলেন, ‘‘তৃণমূল চায় ওদের গুন্ডাদের সন্ত্রাস করার লাইসেন্স মিলুক। তদন্তকারীরা তদন্ত করতে গেলে ওদের উপর হামলা করে। অন্যদের দিয়ে হামলা করায়। আইন এবং সংবিধানকে নষ্ট করার দল।’’ সোমবার মমতা ফের এজেন্সি নিয়ে তোপ দাগেন বিজেপির বিরুদ্ধে। তিনি বলেন, “বিজেপির এক পকেটে এনআইএ, আর এক পকেটে সিবিআই। এক পকেটে ইডি, আর এক পকেটে আইটি (আয়কর দফতর)।” হেমন্ত সোরেন এবং অরবিন্দ কেজরীওয়ালের গ্রেফতারির প্রসঙ্গ তুলে মমতা প্রশ্ন তোলেন, কেন তাঁদের গ্রেফতার করা হল? তার পরই প্রধানমন্ত্রীকে বিদ্রুপ করে মমতা বলেন, “সবাই জেলে থাকবে। কেবল মোদীবাবু বাইরে থাকবেন।” বিজেপি গোটা দেশকে জেলখানা বানিয়ে দিয়েছে বলেও কটাক্ষ করেন তিনি।

জলপাইগুড়িতে সভা করে কেন প্রধানমন্ত্রী উত্তরবঙ্গের দুর্যোগ নিয়ে মুখ খুললেন না, সোমবার সেই প্রশ্নও তুলেছেন মমতা। তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ব্লকে ব্লকে প্রচার করুন। আমার আপত্তি নেই। এটা আপনার গণতান্ত্রিক অধিকার। কিন্তু আপনি জলপাইগুড়ির সভা থেকে ওখানকার মানুষদের জন্য কি কোনও সাহায্যের কথা ঘোষণা করলেন?” মমতা জানান, রাজ্য প্রশাসন ‘বাংলার বাড়ি’ প্রকল্পে সেখানে ৫০০০ বাড়ি তৈরির জন্য প্রত্যেক পরিবারকে ১ লক্ষ ২০ হাজার টাকা দিতে চেয়ে নির্বাচন কমিশনে আর্জি জানিয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন না থাকলে এক সেকেন্ডে করে দিতাম। বিজেপি বলছে, নির্বাচনের আগে দেবে না।”

বাঁকুড়ার সভা থেকে জেলারই আর এক লোকসভা কেন্দ্র বিষ্ণুপুরের বিজেপি সাংসদকে সৌমিত্র খাঁকেও আক্রমণ করেন মমতা। তাঁর নাম না করেই মুখ্যমন্ত্রী বলেন, “জানি না ডিভোর্স হয়েছে কি না। তাঁর স্ত্রী দাঁড়িয়েছে সেখানে। তাঁর যদি আমি ফোটোগুলো খুলি, তা হলে বিষ্ণুপুরের মানুষ বুঝবেন, বিজেপি কত আদর্শবান দল। সব ছবি আমার কাছে আছে।” প্রসঙ্গত, সৌমিত্রের প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলকে এ বার বিষ্ণুপুর আসনে প্রার্থী করেছে তৃণমূল।

আজকের বাংলা তারিখ



Our Like Page