May 4, 2026, 10:16 pm
শিরোনামঃ
তৃণমূলকে হটিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয় বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মানানসই হয়নি পুলিশের নতুন পোশাক : স্বরাষ্ট্রমন্ত্রী নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করবেন : স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশ ফার্স্ট নীতি ভারতের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : সিআইআই পে-স্কেলের জন্য নতুন বাজেটে বরাদ্দ বাড়ানো হচ্ছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ময়মনসিংহে ধান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা নাটোরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা অভিযোগে স্ত্রী-ছেলে আটক ৩৯ দেশের চিকিৎসকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র ভারতের কোচবিহারে বিজেপি–তৃণমূল ব্যাপক সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

পিটার হাসের গা ঢাকা দেওয়ার অভিযোগ উড়িয়ে দিলেন ম্যাথিউ মিলার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশের নির্বাচনের সময়টাতে গা ঢাকা দিয়েছিলেন। এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। গতকাল সোমবার এক প্রশ্নের জবাবে তাদের অবস্থান পরিষ্কার করেন তিনি।

গত ২৮ শে মার্চ দিল্লির থিংক ট্যাংক অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনে এক অনুষ্ঠানে এই অভিযোগ করেছিলেন ঢাকাস্থ ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী।

নিজের লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে পিনাক রঞ্জন বলেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি ভারতের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা জানিয়ে দেয়া হয়। যার পরিণতিতে পিটার হাস লোকচক্ষুর আড়ালে চলে যান।এর আগে আমরা দেখেছি, পিটার হাস কখনো অমুক বিএনপি নেতাকে বাড়িতে ডেকে আনছিলেন বা বিএনপি নেতাদের বাসায় গিয়ে হাজির হচ্ছিলেন। কিন্তু নির্বাচনকালে কোথায় যে গা ঢাকা দিলেন তা তিনি নিজেই জানেন।

এই অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিক্রিও বক্তব্য রাখেন।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page