May 17, 2026, 7:49 pm
শিরোনামঃ
১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী আগামী ৫ বছরে আইসিটি খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রযুক্তিমন্ত্রী বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ফি নির্ধারণ করলো মিসর দূতাবাস কক্সবাজারে ছাত্রদল নেতার ফেসবুক স্ট্যাটাসে ‘হা-হা’ রিয়েক্ট দেওয়ার জেরে সংঘর্ষে এক নারীর মৃত্যু দিনাজপুরে নিজ বাড়ির উঠান থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার ভারতে প্রথমবার ক্যাপ্টাগন জব্দ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা এগিয়ে নিতে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইবোলা প্রাদুর্ভাবে কঙ্গো ও উগান্ডায় জরুরি অবস্থা ঘোষণা আগামী বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ থাকবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রক্তপিপাসু ঘাতক ইসরাইলকে রক্ষায় পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আবারও দখলদার ও রক্তপিপাসু ইসরাইলের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় গতকাল বুধবার সাংবাদিকদের তিনি বলেন, ‘ইসরাইলের নিরাপত্তা সুরক্ষিত করতে আমরা সবকিছু করব।’ হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় বাইডেনের সঙ্গে ছিলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

এ সময় বাইডেন বলেন, ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আমি যেমনটি বলেছি, ইরান ও দেশটির সমর্থিত গোষ্ঠীগুলোর হুমকির বিপরীতে ইসরাইলের নিরাপত্তা রক্ষায় আমাদের প্রতিশ্রুতি লৌহবর্মের মতো।’

১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরান দূতাবাসের কনস্যুলেট বিভাগে হামলা চালায় ইসরাইল। হামলায় ভবনটি বিধ্বস্ত হওয়া ছাড়াও ইরানের ৭ জন সামরিক কর্মকর্তা শহীদ হন। এরপর থেকেই ইসরাইলকে শাস্তি দেওয়ার কথা বলে আসছে তেহরান।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইসরাইলকে অবশ্যই শাস্তি পেতে হবে। এদিকে বাইডেন এমন সময়ে এ মন্তব্য করলেন, যখন আগের দিন মঙ্গলবার প্রকাশিত একটি সাক্ষাৎকারে তিনি ফিলিস্তিনের গাজায় ইসরাইলের যুদ্ধ কৌশলের সমালোচনা করেছিলেন। একই সঙ্গে উপত্যকাটিতে যুদ্ধবিরতির জন্য নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছিলেন। বাইডেন বলেন, ‘আমি মনে করি তিনি ভুল করছেন।’ অবশ্য বিশ্ব জনমতকে ধোকা দিতে মার্কিন কর্মকর্তারা এর আগেও এ ধরণের কথা বলেছেন। বাস্তবে গাজায় চলমান গণহত্যায় প্রধান পৃষ্ঠপোষকের ভূমিকায় রয়েছে আমেরিকা।

গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা তথা গণহত্যা চালাচ্ছে ইসরাইল। এতে উপত্যকাটিতে ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। হামলার শুরু থেকে ইসরাইলকে সমর্থন দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। অস্ত্র ও অর্থ দিয়েও সহায়তা করছে।#

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page