October 5, 2026, 3:19 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

অস্ট্রেলিয়ায় শপিংমলে হামলায ৫ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনিতে একটি শপিংমলে গুলি এবং ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অনেকে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার স্থানীয় সময় বিকাল ৩টার পর এ ঘটনা ঘটে বলে খবর জানিয়েছে বিবিসি।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন পুলিশের অ্যাসিসটেন্ট কমিশনার অ্যান্থনি কুক।

নিউ সাউথ ওয়েলস পুলিশের পক্ষ থেকে এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে বলা হয়, ওয়েস্টফিল্ড বন্ডি জংশন থেকে স্থানীয় সময় বিকাল ৪টার (জিএমটি ০৬০০) ঠিক আগে দিয়ে পুলিশের জরুরি সেবা নম্বর ফোন করে সাহায্য চাওয়া হয়।



Our Like Page