May 18, 2026, 5:42 pm
শিরোনামঃ
ঝিনাইদহে ভূমি সেবা মেলা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স  ঝিনাইদহে যথা নিয়মে পশু জবাই ও কোরবানির চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু  স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে তত্বাবধায়ক সরকারের প্রধান করার কোনো প্রয়োজন নেই : আইনমন্ত্রী সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে প্রধান শক্তি : প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা খুলনায় ঘরে সিধ কেটে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে দুই ভাই নিহত ভারতকে পরমাণু হামলার হুঁশিয়ারি দিলো পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

মাগুরার শালিখায় শিক্ষার্থীদের মাঝে আব্দুর রহমান-আলেয়া রহমান ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের আব্দুর রহমান-আলেয়া রহমান ফাউন্ডেশন বৃত্তি প্রদান ২০২৪ এবং জীবন গঠনে শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার ১২ এপ্রিল দুপুর ৩ টার সময় পুলুম কাজী সালিমা হক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শ্রেণী কক্ষে আব্দুর রহমান-আলেয়া রহমান ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আব্দুর রহমান-আলেয়া রহমান ফাউন্ডেশন চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, পুলুম কাজী সালিমা হক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওয়াহিদুর রহমান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতার, পরিচালক বার্তা মোছাঃ তানিয়া নাজনীন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), প্রথম সচিব (কাস্টমস) মোঃ গিয়াস কামাল।

অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হালিম মোল্যা।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এসোসিয়েট প্রফেসর শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ আবু বক্কার সিদ্দিকী, সিপিবি(এম) কেন্দ্রীয় কমিটি প্রচার সম্পাদক মোঃ তারিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ দাতা প্রতিষ্ঠাতা ও সমাজসেবক মোঃ আব্দুল মান্নান মোল্লা, গঙ্গারামপুর প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মোঃ সাজ্জাদুর রহমান, কামাল আহম্মেদ মজুমদার স্কুল এন্ড কলেজ রুপনগর মীরপুর ঢাকা প্রভাষক হিসাব বিজ্ঞান আল মাহমুদ হাসান,  সাংবাদিক জি আর এম তারিক দৈনিক ইত্তেফাক, ছাত্রী অভিভাবক তহমিনা খাতুন ও সহকারী পুলিশ সুপার বিপ্লব কুমার নন্দী।

প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর হিসাব বিজ্ঞান বিভাগ এসোসিয়েট প্রফেসর ডঃ আপেল মাহমুদ।

অনুষ্ঠানে উপস্থাপন করেন, আব্দুর রহমান-আলেয়া রহমান ফাউন্ডেশন কো-চেয়ারম্যান সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাগুরা কৃষি ইন্সটিটিউট অধ্যক্ষ নওয়াব আলী, অক্সফোর্ড ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ মাগুরা প্রভাষক মোঃ ফারুক আহমেদ সহ প্রমুখ।

৩৫ জন মেধাবী ও গরীব ছাত্র-ছাত্রীদের মাঝে অতিথি বৃন্দগণ সার্টিফিকেট ও শিক্ষা বৃত্তি প্রদান করেন।

 

 

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page