September 29, 2026, 10:10 am
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের ওপর ইরানের জবাবি হামলা  ; তেহরান থেকে টরেন্টো ছড়িয়ে পড়েছে আনন্দ-উল্লাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের উপর ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরানের রাজধানী তেহরানের রাস্তায় নেমে দেশটির জনগণ ব্যাপক আনন্দ-উল্লাস ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

একইভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কানাডার টরেন্টো শহরের বাসিন্দারা, তেমনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইসরাইল অধিকৃত জেরুজালেম শহরের আরব বাসিন্দারা।

গতকাল (শনিবার) রাতে হামলা শুরুর পর পরই ইরানের জনগণ রাজধানী তেহরানের ফিলিস্তিন স্কয়ার এবং তেহরান বিশ্ববিদ্যালয়ের সামনে প্রশস্ত রাস্তায় জড়ো হন। এ সময় তারা জাতীয় পতাকা নিয়ে অনেকটা নেচে-গেয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন এবং আইআরজিসি-কে সমর্থন জানিয়ে নানা স্লোগান দেন। আনন্দ-উল্লাসে অংশ নেয়া এক ইরানি নাগরিক প্রেস টিভিকে জানান, “ক্রিমিনাল ও শিশু হত্যাকারী ইসরাইলের বিরুদ্ধে চূড়ান্ত জবাব দেয়ায় আমি সত্যিই বিপ্লবী গার্ড বাহিনী নিয়ে গর্বিত।”

একই ধরনের আনন্দ-উল্লাস প্রকাশ করা হয়েছে ইরানের পবিত্র মাশহাদ নগরীর ইমাম রেজা (আ)-এর মাজারের সামনে।

ইরানি হামলার পর ফিলিস্তিনের আল-আকসা মসজিদের সামনে আনন্দ মিছিল ও সমাবেশ হয়েছে। এছাড়া, ফিলিস্তিনপন্থী লোকজন কানাডার টরেন্টো শহরে মিছিল সমাবেশ করেছেন। সেখানে তারা বিভিন্ন রকম আতশবাজি এবং বেলুন ও ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল করেন।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page