July 31, 2026, 1:06 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

শুক্রবার ভারতের লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাত পোহালেই শুরু বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন। প্রথম ধাপে ভোট হবে পশ্চিমবঙ্গসহ তিন রাজ্যের ১৫টি আসনে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেলেও জনমত জরিপ বলছে, ক্ষমতাসীন বিজেপির সহজ জয়ে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদি।

ভারতের ১৮তম সংসদ নির্বাচন শুরু শুক্রবার। পাঁচ বছরের জন্য নিজেদের প্রধানমন্ত্রী নির্বাচন করবেন শত কোটি ভোটার। বিশ্বের এ যাবৎকালের সবচেয়ে বড় নির্বাচনের তকমাও পাচ্ছে এটি।

উত্তরপ্রদেশের আটটি, বিহারের চারটি এবং পশ্চিমবঙ্গের তিনটি আসন দিয়ে পর্দা উঠবে ভোটের।

৫৪৩ আসনের লোকসভায় ক্ষমতাসীন বিজেপির এবারের লক্ষ্য এককভাবে ৩৭০ আসনে আর জোটগতভাবে ৪শ’ আসনে জয়। এমনটা হলে জওহরলাল নেহেরুর পর টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়বেন নরেন্দ্র মোদি।

বিজেপির এনডিএ জোট ও মোদির সামনে অবশ্য বড় চ্যালেঞ্জ, বিরোধী জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স-ইন্ডিয়া। যেখানে যোগ দিয়েছে রাহুল গান্ধীর কংগ্রেস, মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস, অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিসহ ২৬টির বেশি দল।

ইন্ডিয়া জোট বলছে, ক্ষমতায় গেলে বাতিল করা হবে বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইন।

সাত ধাপের এই নির্বাচন চলবে ১ জুন পর্যন্ত। চূড়ান্ত ফলাফল ঘোষিত হবে ৪ জুন।

আজকের বাংলা তারিখ



Our Like Page