September 29, 2026, 7:33 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

বিজেপি এবার পগার পার হবে : মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় বলেছেন, আপনারা ইডি-সিবিআইকে নিয়ে ভয় পাবেন না। বিজেপি ভারতের ক্ষমতায় আসছে না। বিজেপির সমালোচনা করে মমতা তার ভাষায়  বলেন, বিজেপি এবার পগার পার হবে।

আজ (শনিবার) মালদহে এক নির্বাচনি সভায় মমতা বলেন, বিজেপির দাবি এবার লোকসভা ভোটে ৪০০ আসনের বেশি পাবে! মুখ্যমন্ত্রী বলেন, কোথায় পাবে এত ভোট? বিজেপি কেরালা, তামিলনাড়ুতে ভোট পাবে না।

গতবার সব ভোট পেয়ে ৩০৩ হয়েছিল। এবার কীভাবে ৪০০ আসন পার করবে! ২০২১ সালে  বিজেপি বলেছিল বাংলায় ২০০ আসন পাবে। তারা  পেয়েছিল ১০০! এবারও একই অবস্থা হবে। ’’বিজেপিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ বিজেপি বলছে লক্ষ্মীরভান্ডার বন্ধ করে দেবে। মনে রাখবেন সাহস ভালো কিন্তু দুঃসাহস ভাল নয়। ’’

আর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় বলেছেন, আগামী ২৬ এপ্রিল রায়গঞ্জে লোকসভার দ্বিতীয় দফার ভোট হবে। সেখানে তৃণমূলের প্রার্থী কৃষ্ণের পক্ষে  ভোট চেয়ে বললেন, রায়গঞ্জ লোকসভার আসনে তৃণমূল কংগ্রেস জিতলে জুন মাসে বিজয় মিছিল করা হবে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page