October 7, 2026, 9:38 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরায় ৪৫ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৪ এর শুভ উদ্ভোদন অনুষ্ঠিত হয়। সোমবার ২২ এপ্রিল বেলা ১০ টার সময়ে মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে সর্বজনীন পেনশন স্কীমে জেলাবাসীকে অন্তর্ভুক্তকরনের লক্ষ্যে একটি ফ্রি রেজিষ্ট্রেশন বুথের ব্যবস্থা করা হয়েছিলো। যেখানে ১৮ থেকে ৫০ বছর বয়সী যে কোন ব্যক্তি চাহিদা অনুযায়ী জাতীয় পেনশন স্কীমে অন্তর্ভুক্ত হতে পারবে।

মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রোকুনুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, মাগুরা জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম কবীর, মাগুরা জেলা শাখা বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ অধ্যক্ষ মোঃ রিজভী জামান, মাগুরা সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর আবদুস সাত্তার, মাগুরা জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবীর, মাগুরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সানিউল কাদের।

এছাড়াও উপস্থিত ছিলেন, মাগুরা জেলার বিভিন্ন স্কুল-কলেজের বিজ্ঞান শাখার প্রধান শিক্ষক, ছাত্র-ছাত্রী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিসার ও ভিডিপি সদস্য সহ প্রমুখ।



Our Like Page