October 12, 2026, 6:48 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

চলতি সপ্তাহে ইউক্রেনে আবারও অস্ত্র পাঠানো শুরু হবে : মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

​​​​​অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, তার প্রশাসন চলতি সপ্তাহে নতুন করে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ শুরু করবে। এর আওতায় যত তাড়াতাড়ি সম্ভব অন্তত ১০০ কোটি ডলারের অস্ত্র সরবরাহ করা হবে।

সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদে পাস হওয়া সাড়ে নয় হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস হয়েছে যার মধ্যে ৬১০০ কোটি ডলার দেয়া হবে ইউক্রেনকে। বাকি অর্থ যাবে ইহুদিবাদী ইসরাইল ও তাইওয়ানে।

গত মঙ্গলবার এই বিল মার্কিন সিনেটেও পাস হয়েছে। বিলের পক্ষে ৭৯ জন সিনেটর ভোট দেন আর বিরোধিতা করেন ১৮ জন। এই পদক্ষেপের মধ্যদিয়ে ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়ার বিষয়ে দীর্ঘদিন ধরে যে অচলাবস্থা চলে আসছিল তার অবসান হলো।

সিনেটে বিল পাসের পর প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন, “বিলটি আমার টেবিলে আসার সাথে সাথেই আমি তাতে সই করে আইনে পরিণত করব এবং শিগগিরই জনগণের উদ্দেশ্যে ভাষণ দেব যাতে আমরা দ্রুত অস্ত্র এবং সামরিক সরঞ্জাম ইউক্রেনে পাঠাতে পারি।”

আমেরিকা ইউক্রেনকে যে নতুন সামরিক সহায়তা দিতে যাচ্ছে তাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ব্যাপক পরিমাণে ভারী গোলাবারুদ থাকছে। এর পাশাপাশি থাকবে সাঁজোয়াযান এবং অন্যান্য অস্ত্র। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে গতকাল কয়েকজন মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তাদের কয়েকজন জানান, এসব অস্ত্র ও সামরিক সরঞ্জামের মধ্যে কতগুলো আইটেম আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেনে পাঠানো হবে, বাকিগুলো পাঠাতে একটু বেশি সময় লাগবে। পেন্টাগন এই বক্তব্যকে স্বীকার বা অস্বীকার কোনো কিছুই করেনি।

 

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page