April 29, 2026, 2:05 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত মাগুরার বালিদিয়া গ্রামে অবসরপ্রাপ্ত নৌবাহিনী সদস্যর জমি দখলের অভিযোগ অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে : তথ্য উপদেষ্টা জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু খাগড়াছড়িতে বিদ্যুৎ বিভাগের ভুলে কৃষকের টিনের ঘরে চলতি মাসের বিদ্যুৎ বিল ১ লক্ষ ৪ হাজার টাকা মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ছাড় দিতে হবে : ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধের ২০০তম দিন পার ; এ পর্যন্ত পর্যন্ত হিজবুল্লাহর অভিযানে  দুই হাজার ইহুদিবাদী সেনা হতাহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত তারা দখলদার ইসরাইলি সেনাদের বিরুদ্ধে ১ হাজার ৬৫০টি অভিযান চালিয়েছে যাতে দুই হাজারের বেশি ইহুদিবাদী সেনা হতাহত হয়েছে।

গতকাল (বুধবার) গাজা-ইসরাইল যুদ্ধের ২০০তম দিনে হিজবুল্লাহ এই তথ্য প্রকাশ করেছে। ইসরাইলের আগ্রাসনে ফিলিস্তিনের ৩৪ হাজারের বেশি নাগরিক শহীদ হয়েছেন এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে।

হিজবুল্লাহ জানিয়েছে, তারা এ পর্যন্ত ইহুদিবাদীদের বিরুদ্ধে ৩৫২টি গোলন্দাজ হামলা চালিয়েছে, ৫৫টি ড্রোন এবং ৭২৭টি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য রকেট দিয়ে হামলা করেছে। এর পাশাপাশি ৫৪৬টি গাইড মিসাইল এবং মেশিনগান দিয়ে ৭৭টি হামলা চালিয়েছে।

হিজবুল্লাহ যোদ্ধারা ৩৪৪টি বাঙ্কার এবং দুর্গ, ৩২৮টি কৌশলগত সরঞ্জাম, ৭২২টি ইহুদি বসতি, ৯২টি সামরিক যান, ৬৭টি কমান্ড সেন্টার, ৩৩ আর্টিলারি অবস্থান, পাঁচটি ড্রোন, পাঁচটি কথিত আয়রন ডোম মিসাইল প্ল্যাটফর্ম এবং ইসরাইলি সামরিক বাহিনীর দুটি ফ্যাক্টরি ধ্বংস করেছে।

হিজবুল্লাহ জানিয়েছে, তাদের হামলার কারণে ২ লাখ ৩০ হাজার অবৈধ ইহুদি বসতিস্থাপনকারী সীমান্তের পাঁচ কিলোমিটারের মধ্য থেকে ৪৩টি বসতি থেকে পালিয়ে গেছে।

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page