October 3, 2026, 9:06 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সর্বজনীন পেনশন নিয়ে ভোলার চরফ্যাশনে অবহিতকরণ সভা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ভোলার চরফ্যাশন উপজেলায় আজ সর্বজনীন পেনশন স্কিম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় চরফ্যাশন বজ্র গোপাল টাউনহলে এই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরিন হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হুসাইন। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মালেক মুহিত, এলজিইডির উপজেলা প্রকৌশলী মোশারফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন, চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন এবং ওমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম সিরাজুল ইসলাম।
সভায় অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি, মৎস্যজীবী এবং মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page