November 4, 2026, 12:16 pm
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির বীমা দাবীর চেক হস্তান্তর ও বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরায় পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির বীমা দাবীর চেক হস্তান্তর ও বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ২৫ এপ্রিল   বেলা ১১টায় মহা-ব্যবস্থাপক (উন্নয়ন) মোঃ আঃ হাই আল হাদী এর সভাপতিত্বে নোমানী ময়দান বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিলনায়তনে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড মাগুরা অঞ্চল শাখার  উদ্যোগে মাগুরায় বীমা দাবীর চেক হস্তান্তর ও বার্ষিক সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড উন্নয়ন প্রশাসন উর্দ্ধতন উপ-ব্যবস্থাপনা পরিচালক নওশের আলী নাঈম, সৈয়দ সাইফুল ইসলাম রুবেল, প্রকল্প পরিচালক, আল-আমিন বীমা প্রকল্প, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড, খুলনা অঞ্চল।

মোঃ আঃ হাই আল হাদী, মহা-ব্যবস্থাপক (উন্নয়ন) বলেন, জনপ্রিয় বীমা প্রকল্প পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড

২০২৩ সালে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডকে বীমা দাবী পরিশোধে সাফল্যের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় পপুলার লাইফ ইনস্যুরেন্স লিমিটেড মাগুরায় ১১৫ জন গ্রাহকের মধ্যে ১১৫ টি চেকের মাধ্যমে ৫৭ লক্ষ ৫ হাজার ৩৬১ টাকা দেয়া হয়।

উক্ত অনুষ্ঠানে পপুলার লাইফ ইনস্যুরেন্স লিমিটেড কোম্পানির বিভিন্ন কর্মকর্তা, কর্মী ও  ১১৫ জন গ্রাহক নিয়ে ৩০০ জন উপস্থিত ছিলো।

প্রধান অতিথি বিএম শওকত আলী বক্তব্যে বলেন, ভালো কাজের সমালোচনা থাকবেই ৬ হাজার কোটি টাকা গ্রাহক  ফেরত দিয়েছেন ।তিনি আরো বলেন নতুন গ্রাহক তৈরি করতে হবে। এটা মেনে নিয়েই আমাদের কাজ করতে হবে।

 

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ২০শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page