September 29, 2026, 6:01 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ভারতের সঙ্গে প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতার আহ্বান জানালেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী রেজা আশতিয়ানি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি বলেছেন, ভারতের সঙ্গে তার দেশের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে।

তিনি কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাংহাই সহযোগিতা সংস্থার প্রতিরক্ষামন্ত্রীদের ২১তম সম্মেলনের অবকাশে ভারতের প্রতিরক্ষা সচিব গিরিধর আরামানের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।

একটি কৌশলগত অঞ্চলে ইরান ও ভারতের অবস্থান বলে উল্লেখ করে জেনারেল আশতিয়ানি বলেন, পশ্চিম এশিয়া ও ভারতীয় উপমহাদেশে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নয়াদিল্লি ও তেহরান তাদের বহুমুখী সক্ষমতা কাজে লাগাতে পারে।

উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) যাতে আবার মাথাচারা দিয়ে উঠতে না পারে সেজন্য তেহরান ও নয়াদিল্লির মধ্যে সহযোগিতা শক্তিশালী করার আহ্বান জানান ইরানের প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, আফগানিস্তান পরিস্থিতি নিয়েও ইরান ও ভারতের মধ্যে সহযোগিতা থাকা প্রয়োজন।

সাক্ষাতে ভারতের পররাষ্ট্র সচিব সিরিয়ায় ইসরাইলি হামলায় ইরানি সামরিক উপদেষ্টাদের শাহাদাতে শোক প্রকাশ করেন। তিনি পশ্চিম এশিয়ায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করার ওপর গুরুত্ব আরোপ করেন। আরমানে সামুদ্রিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার উন্নয়ন, নৌ মহড়ায় অংশগ্রহণ, প্রতিরক্ষা গবেষণা ও শিক্ষার পাশাপাশি ইরান ও ভারতের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিনিময়ের আহ্বান জানান।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page