November 28, 2026, 11:32 am
শিরোনামঃ
তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা আফগানিস্তানে নারীদের আসল নাম ব্যবহার নিষিদ্ধ ; ‘বিবি’ সম্বোধনের নির্দেশ যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
এইমাত্রপাওয়াঃ

গাজায় আটক দুই ইসরাইলি পণবন্দির ভিডিও প্রকাশ : হামাসের সঙ্গে চুক্তি করার আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস তাদের হাতে আটক ইসরাইলি পণবন্দিদের বেঁচে থাকার প্রমাণ হিসেবে নতুন করে দু’জন পণবন্দির ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে ওই দুই পণবন্দি হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাদেরকে মুক্ত করে নিতে ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন।

শনিবার রাতে প্রকাশিত ভিডিওটিতে ওমারি মিরান নামক পণবন্দি বলেন, তিনি হামাসের হাতে ২০২ দিন ধরে বন্দি রয়েছেন; যাতে বোঝা যায়, আগের দিন শুক্রবার ভিডিওটি ধারন করা হয়।

মিরান বলেন, গাজা উপত্যকায় ব্যাপক ইসরাইলি বোমাবর্ষণের কারণে তাদেরকে কঠিন পরিস্থিতিতে থাকতে হচ্ছে। অপর পণবন্দি কিয়েথ সিগেল হামাসের সঙ্গে বন্দি বিনিময় আলোচনায় আরো বেশি ছাড় দেয়ার জন্য নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান।  মিরান বলেন, “আমাদেরকে নিরাপদে ও জীবিত ফিরে আসার জন্য একটি চুক্তি করার এখনই সময়।”

ইসরাইলি জনগণের প্রতি হামাসের একটি বার্তার মাধ্যমে ভিডিওটি শেষ হয়েছে। বার্তাটি হচ্ছে, “তোমাদের আটক সন্তানদের ভাগ্য ও অনুভূতির ব্যাপারে তোমাদের নাৎসিবাদী সরকার সম্পূর্ণ উদাসীন।”

এমন সময় এ ভিডিও প্রকাশিত হলো যখন নেতানিয়াহু হামাসকে ‘সম্পূর্ণ পরাজিত’ করার প্রত্যয় নিয়ে এখনও যুদ্ধ চালিয়ে যেতে বদ্ধপরিকর। তিনি যুদ্ধ বন্ধ করে গাজা থেকে ইসরাইলি সেনা পুরোপুরি প্রত্যাহার করে নেয়ার শর্ত মানতে নারাজ।

ইহুদিবাদী প্রধানমন্ত্রী দাবি করছেন, সামরিক উপায়ে হামাসের ওপর যত বেশি চাপ সৃষ্টি করা যাবে পণবন্দিদের মুক্তির পথ তত সুগম হবে; কিন্তু বাস্তবতা হচ্ছে, সামরিক চাপ সৃষ্টি করে কোনো পণবন্দিকে এখন পর্যন্ত মুক্ত করতে পারেনি তেল আবিব।  গত বছরের নভেম্বর মাসের শেষ সপ্তাহে হামাসের সঙ্গে চুক্তির মাধ্যমে নিজের ৮০ নারী ও শিশু পণবন্দিকে মুক্তি করে নিতে পেরেছিল ইসরাইল।

 

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page