October 4, 2026, 5:36 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ভারতের জনগণই তাদের প্রতিনিধি নির্বাচিত করেছে : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ভারতের জাতীয় নির্বাচনে বিজয়ী এনডিএ জোটকে অভিনন্দন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারতীয় জনগণ গণতন্ত্রের অভিযাত্রাকে ধরে রেখেছে।

বুধবার (৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতীয় জনগণ গণতন্ত্রের অভিযাত্রাকে ধরে রেখেছে। এনডিএ জোট ভালো ফলাফল করেছে। এনডিএ জোটের নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গত ১০ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে কাজ করেছেন। সে কারণে দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন উচ্চতা তৈরি হয়েছে।

ড. হাছান বলেন, ভারতের জনগণই তাদের প্রতিনিধি নির্বাচিত করেছে। তাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। ভারতে সংকট হলে সরকারি দলের সঙ্গে বিরোধীদল ভূমিকা রাখে। আমাদের এখানে বিরোধীদল কোনো ভূমিকা রাখে না।

তিস্তা নিয়ে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে রাজ্য সরকার ক্ষমতায় আছে। তবে রাজ্য সরকারের সঙ্গে বাংলাদেশ কাজ করে না। আমরা কাজ করি কেন্দ্রীয় সরকারের সঙ্গে। তবে পানির ন্যায্য হিস্যা পাওয়ার ক্ষেত্রে আমরা কাজ করবো।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাচ্ছেন। নির্বাচনের পর এই সফরে দ্বিপক্ষীয় বিষয়ে বিস্তৃত আলোচনা হবে।



Our Like Page