October 3, 2026, 2:13 pm
শিরোনামঃ
নওগাঁয় ছাগলে করলা গাছ খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরি আঘাতে একজন নিহত কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৩৬৩ ; পাঁচ দফায় মোট ২০৩৫ বিদেশিদের নাগরিকত্ব দেবে আর্জেন্টিনা গাজায় ত্রাণ প্রবেশে বিলম্বে ভয়াবহ পরিণতির আশঙ্কা জানিয়েছে ডব্লিউএইচও মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে ছয়টিরও বেশি দেশের আগ্রহ : পাকিস্তান যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় পরিবেশ ও জলাভূমি রক্ষার উদ্দেশ্য কানুদার খালের কচুরিপানা পরিষ্কার ও মাছের পোনা অবমুক্তকরণ

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নে প্রাকৃতিক পরিবেশ ও জলাভূমি রক্ষার উদ্দেশ্য ১.৫ কিলোমিটার কানুদার খালের কচুরিপানা পরিষ্কার ও মাছের পোনা অবমুক্তকরণ এবং খাল সংলগ্ন ইকো পার্কে বৃক্ষ রোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শুক্রবার ৭ জুন সকাল ৮ টার সময়ে শালিখা আড়পাড়া কানুদার খালের পাড়ে মাগুরা শালিখা উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এই প্রোগ্রাম করা হয়। শালিখা উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। এছাড়াও উপস্থিত ছিলেন, শালিখা ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ, জেলা পরিষদের শালিখা মেম্বার মুন্সি আবু হানিফ, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সজীব আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বক্কার, ধনেশ্বরগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী বিমলেন্দু শিকদার, শালিখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ প্রমুখ।
প্রধান অতিথি মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, মাগুরা জেলাকে বৃক্ষ রোপণ কার্যক্রমের মাধ্যমে সবুজে সমারোহ করতে হবে, তিনি মাগুরা জেলার প্রতিটা মানুষকে ৩ টি করে ফলজ, বনজ ও ঔষধী গাছ লাগাতে উদ্বুদ্ধকরার আহবান জানান। এছাড়াও তিনি শালিখা উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারীকে কানুদার খালের কচুরিপানা পরিষ্কারকরণ, ৩ হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ ও কানুদার খালে মাছের পোনা অবমুক্তকরণের ভালো কাজের জন্য প্রশংসা করেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page