August 14, 2026, 12:34 pm
শিরোনামঃ
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্ততা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন মধ্যপ্রাচ্যে আকাশ ও সমুদ্রে ড্রোন হামলা চালাতে নতুন টাস্কফোর্স গঠন করলো যুক্তরাষ্ট্র ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বছরে ২ হাজার কর্মী নেবে দুবাই : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চলতি বছর বাংলাদেশ থেকে ১ হাজার ৩০০ ট্যাক্সি ও মোটরসাইকেল আরোহী নিবে সংযুক্ত আরব আমিরাত। এরমধ্যে ১ হাজার মোটরসাইকেল আরোহী এবং ৩শ ট্যাক্সি চালক রয়েছে। এছাড়া আগামী বছর থেকে ২ হাজার করে ট্যাক্সি চালক ও মোটরসাইকেল আরোহী নিবে দেশটি।

আজ বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব-আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

এ সময় তিনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের একটি সরকারী মালিকানাধীন সংস্থা বাংলাদেশ থেকে প্রতি বছর ২ হাজার মোটরসাইকেল আরোহী ও ট্যাক্সি চালক নিবে। ইতিমধ্যে এ নিয়োগ শুরু হয়ে গিয়েছে। চলতি বছর ১৩শ কর্মী পাঠানো হবে। আগামী বছরগুলোতে এ সংখ্যা বাড়ানো হবে।

তিনি আরো বলেন, ‘আমরা সংযুক্ত আরব-আমিরাতে সফরে গিয়ে ৪০টি কম্পানির সঙ্গে বৈঠক করেছি। এর মধ্যে অন্যতম দুবাই ট্যাক্সির সঙ্গে বৈঠক হয়েছে। সেই বৈঠকের ফলে আজকে তারা কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছেন।’

কর্মী নেওয়ার বিষয় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদী বলেন, ‘চলতি বছর ১৩শ ট্যাক্সি চালক ও মোটরসাইকেল আরোহী নিয়োগ দেওয়া হবে।

পরবর্তী বছরগুলিতে এই সংখ্যাটি প্রতি বছর ২ হাজার করার পরিকল্পনা রয়েছে। এই শ্রমিকরা সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী বেতন পাবেন।’

কয় বছর পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়া চলবে জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, ‘এটি শ্রমবাজারের চাহিদা এবং সরবরাহের উপর নির্ভর করবে।’

বৈঠকে আরো উপস্থিত ছিলেন, দুবাই ট্যাক্সি কর্পোরেশনের পরিচালক নাসের মোহাম্মদ আলহাজ্ব মুদাপ্ফা, প্রিভিলেজ লেবার রিক্রুটমেন্টের পরিচালক খালিদ আল মোহাম্মদ বিন সালমিন আল সুয়াদি, পরিচালক, দুবাই ট্যাক্সি কর্পোরেশনের রিক্রুটিং ম্যানেজার সাইদ আমিন আব্দুল রহমান মোহাম্মদ আবু বকর ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: রুহুল আমিনসহ প্রমুখ।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page