August 14, 2026, 9:42 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
এইমাত্রপাওয়াঃ

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সারাবিশ্বের নিকট দৃষ্টান্ত স্বরূপ : শিল্পমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সারাবিশ্বের কাছে দৃষ্টান্ত স্বরূপ।

তিনি আজ রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনের বলরুমে নারীদের আন্তর্জাতিক জনকল্যাণমূলক সংগঠন ‘ইনার হুইল’ আয়োজিত ‘ইনার হুইল ডিস্টিক্ট ৩৪৫’ এর ১০ম ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
নূরুল মজিদ মাহমূদ হুমায়ুন বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী এবং সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক কর্মকান্ডে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের নারীবান্ধব নীতি ও কর্মসূচি প্রণয়ন এবং সেগুলোর যথাযথ বাস্তবায়নের ফলে এটি সম্ভব হয়েছে।
মন্ত্রী বলেন, গ্লোবাল জেন্ডার গ্যাপ ইনডেক্স রিপোর্ট ২০২০ অনুযায়ী, দক্ষিণ এশীয় সাতটি দেশের মধ্যে একমাত্র বাংলাদেশ শীর্ষ ১০০টি দেশের তালিকায় স্থান পেয়েছে যেখানে বিশ্বের ১৫৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিলো ৫০তম। ২০২০ সালে বাংলাদেশে কর্মজীবী নারীর সংখ্যা ১৬ দশমিক ২ মিলিয়ন থেকে ১৮ দশমিক ৬ মিলিয়নে উন্নীত হয়েছে।
মন্ত্রী বলেন, একশো বছর আগে ১৯২৪ সালে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে রোটারিয়ানদের স্ত্রী তথা সমাজে প্রাধিকারপ্রাপ্ত ও অগ্রগামী নারীদের একটি দল লৈঙ্গিক সমতা ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীদের সার্বিক কল্যাণের উদ্দেশ্যে ‘ইনার হুইল’ নামে জনকল্যাণমূলক সংগঠনটি প্রতিষ্ঠা করেন,যার শাখা-প্রশাখা আজ বাংলাদেশ সহ সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। বর্তমানে বিশ্বের ১০৪টি দেশ ও অঞ্চলে ‘ইনার হুইল’ কার্যক্রম পরিচালনা করছে।
‘ইনার হুইল ডিস্টিক্ট ৩৪৫’এর ২০২৩-২৪ মেয়াদের চেয়ারম্যান শারমিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন ‘ইনার হুইল’এর ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ নাঈমা সাখাওয়াত।
অনুষ্ঠানে ২০২৪-২৫ মেয়াদে ‘ইনার হুইল ডিস্টিক্ট’ এর নবনির্বাচিত চেয়ারম্যান ফারাহনাজ কাইয়ুমকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
ইনার হুইল এর চলতি বছর ১০০ তম বর্ষপূর্তিতে সংগঠনে বিশেষ অবদান রাখায় পূর্ববর্তী বোর্ড ডিরেক্টর দিলরুবা আহমেদ, পিএনআর শারমিন হোসেন, ট্রিউন গ্রুপের পরিচালক কাজী ওয়াহিদুল আলম এবং এনটিভির বার্তা প্রধান জহিরুল আলমকে সম্মানিত করা হয়।
বর্তমান কার্যকরী কমিটি ও পরবর্তী কমিটির সম্মেলন হিসেবে সার্বিক অনুষ্ঠানটি হোস্ট করে ৩১টি ক্লাব। ইনার হুইলের এ সমাবেশের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-‘সাইন ব্রাইট, কেয়ার ফর হিউমিনিটি’।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page