September 28, 2026, 3:39 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক এআইয়ের কারণে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে : বিল গেটস
এইমাত্রপাওয়াঃ

শিক্ষক নেতাদের সঙ্গে ওবায়দুল কাদেরের বৈঠক স্থগিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সর্বজনীন পেনশন স্কিম (প্রত্যয়) বাতিলের দাবিতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতাদের সঙ্গে আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল। তবে সেই বৈঠক স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওবায়দুল কাদেরের সঙ্গে আমাদের সভা হওয়ার কথা ছিল। তবে সেটি স্থগিত করা হয়েছে।

সভা কবে হবে, তা পরে জানানো হবে জানান নিজামুল হক ভূঁইয়া।

এর আগে বুধবার (৩ জুলাই) অধ্যাপক ড. নিজামুল হক ভুঁইয়া গণমাধ্যমকে আজ বৈঠক হওয়ার কথা জানিয়েছিলেন। তবে কী কারণে আজকের বৈঠক স্থগিত করা হয়েছে তা এখনো জানা যায়নি। তবে পরবর্তীতে বৈঠকটি হবে বলে জানা যায়।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে টানা চতুর্থ দিনের মতো ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ আছে।

গত ৩০ জুন এক সংবাদ সম্মেলনে সর্বজনীন পেনশননের স্কিম প্রত্যাহারের দাবিতে কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। এরপর ১ জুলাই থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতি চলছে।

শিক্ষকদের তিনটি মূল দাবি- প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন।

আজকের বাংলা তারিখ



Our Like Page