May 18, 2026, 1:19 am
শিরোনামঃ
১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী আগামী ৫ বছরে আইসিটি খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রযুক্তিমন্ত্রী বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ফি নির্ধারণ করলো মিসর দূতাবাস কক্সবাজারে ছাত্রদল নেতার ফেসবুক স্ট্যাটাসে ‘হা-হা’ রিয়েক্ট দেওয়ার জেরে সংঘর্ষে এক নারীর মৃত্যু দিনাজপুরে নিজ বাড়ির উঠান থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার ভারতে প্রথমবার ক্যাপ্টাগন জব্দ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা এগিয়ে নিতে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইবোলা প্রাদুর্ভাবে কঙ্গো ও উগান্ডায় জরুরি অবস্থা ঘোষণা আগামী বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ থাকবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

গাজার খান ইউনুস থেকে দেড় লাখ ফিলিস্তিনি চলে যেতে বাধ্য হয়েছেন : জাতিসংঘ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘের দুটি সংস্থা জানিয়েছে, সোমবার থেকে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস থেকে প্রায় দেড় লাখ মানুষ অন্যত্র চলে গেছে। ইহুদিবাদী ইসরাইলি শাসক গোষ্ঠী অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বরোচিত হামলা অব্যাহত রাখায় এসব ফিলিস্তিনি চলে যেতে বাধ্য হচ্ছেন।

ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস (ইউএনআরডব্লিউএ) থেকে লুইস ওয়াটারিজ আজ (বুধবার) বলেছেন যে ইসরাইল সর্বশেষ উচ্ছেদের আদেশ ঘোষণা দেয়ার পর ফিলিস্তিনিরা শহর ছেড়ে পালিয়েছে।

ওয়াটারিজ বলেন ‘গাজা উপত্যকার ৮০ ভাগের বেশি এলাকায় উচ্ছেদের আদেশ দেওয়া হয়েছে বা ইসরায়েলি সামরিক বাহিনী নো-গো জোন হিসাবে মনোনীত করেছে।’ জাতিসঙ্ঘের কর্মকর্তা বলেন, লোকজন দেইর আল-বালাহ এবং পশ্চিম খান ইউনিসে চলে যাচ্ছে যেগুলো ইতিমধ্যেই ‘অত্যন্ত জনবহুল’ এলাকা।

ওয়াটারিজ আরো বলেন, সেখানে এখন সীমিত আশ্রয় এবং সীমিত পরিষেবা রয়েছে। এরইমধ্যেই যারা সেখানে গিয়েছেন তাদের প্রয়োজন মেটাতেই গাজা কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে।

অন্যদিকে, মানবিক বিষয়ক সমন্বয়ের জন্য জাতিসংঘের কার্যালয় (ওসিএইচএ) জানিয়েছে  যে  গাজায় লোকজনের গতিবিধি পর্যবেক্ষণ করে এটি বলা যায় যে প্রায় দেড় লাখ মানুষ খান ইউনিস থেকে পালিয়ে গেছে।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page