September 30, 2026, 9:59 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

অগ্নিনিরাপত্তা নিশ্চিতে সারাদেশে জানুয়ারিতে ৩৭টি মোবাইল কোর্টে ৪১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চলতি মাসে এপর্যন্ত সারাদেশে মোট ৩৭টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৪১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৪টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অগ্নিনিরাপত্তা সঠিক না থাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এসব জরিমানা আদায় করা হয়েছে।

শীতকালে অগ্নিদুর্ঘটনা বেড়ে যাওয়ায় বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানগুলোতে মোবাইল কোর্ট পরিচালনার এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজউক এবং সারাদেশে জেলা-উপজেলা প্রশাসনের সহায়তায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মোবাইল কোর্ট পরিচালনা করছে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বুধবার রাজধানীর খিলগাঁওয়ের ৩৬৮ স্কাইভিউ নাজমা টাওয়ারে রাজউকের ম্যাজিস্ট্রেট মো. লিটন সরকারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ১০ তলার ভবনটি আবাসিক হিসেবে অনুমোদন নিয়ে বাণিজ্যিক হিসেবে ব্যবহার করায় এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকায় এর বিভিন্ন তলায় বিদ্যমান ৫টি রেস্টুরেন্ট ও ১টি শো-রুম সিলগালা করা হয়েছে। বাকি দোকানগুলো বন্ধ থাকায় সেগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা সম্ভব হয়নি।

অগ্নি সচেতনতা বৃদ্ধি করতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রতিনিয়ত মহড়া, গণসংযোগ, প্রশিক্ষণ, লিফলেট বিতরণসহ নানবিধ কার্যক্রম পরিচালনা করা হয়। এ ছাড়া ফায়ার সার্ভিসের ইন্সপেক্টররা বিভিন্ন প্রতিষ্ঠানকে অগ্নিনিরাপত্তার আওতায় আনতে নিয়মিত পরিদর্শন ও নোটিশ প্রদান করে থাকেন।

ফায়ার সার্ভিসের নিজস্ব ম্যাজিস্ট্রেট না থাকায় জেলা ও উপজেলা প্রশাসন এবং ঢাকায় রাজউকের ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ফায়ার সার্ভিসের পক্ষে ঢাকার দুজন জোন কমান্ডার, খিলগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার, দুজন ইন্সপেক্টরসহ অন্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page