September 7, 2026, 12:37 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

অগ্নিসন্ত্রাসীরা আবারও ষড়যন্ত্র করতে এক হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির এক নেত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাভারসহ বিভিন্ন জায়গায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই অগ্নিসন্ত্রাসীরা আবারও নানা ষড়যন্ত্রের জন্য এক হচ্ছে। বাংলাদেশের মানুষ তাদের চিনে ফেলেছে। বাংলাদেশের মানুষ তাদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

শুক্রবার (১১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজক ঢাকা-১২ আসন ছাত্রলীগ।

বিএনপিকে উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনকে তারা ভয় পায়, তারা নির্বাচন করতে চায় না। নির্বাচন বানচাল করার জন্য তারা নানান ধরনের পাঁয়তারা করবে—সেটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের মানুষ তাদের উপযুক্ত জবাব দেবে। নির্বাচনের মাধ্যমে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে অধীর আগ্রহে জনগণ অপেক্ষা করছে।

আমাদের নিরাপত্তা বাহিনী সবসময় জঙ্গি দমনে সফলভাবে কাজ করছে। কোনও কিছুই আইনশৃঙ্খলা বাহিনীর চোখের আড়াল হবে না।

বক্তব্যে তিনি আরও বলেন, আওয়ামী লীগ কোনও দিনই ষড়যন্ত্রে বিশ্বাস করে না, আওয়ামী লীগ কখনও পেশিশক্তিতে বিশ্বাস করে না, আওয়ামী লীগ কখনও গানপাওয়ারে বিশ্বাস করে না, আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণের শক্তিতে, আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণের ম্যানডেটে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page