March 10, 2026, 3:39 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে : ট্রাম্প ইরান যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হলেন মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

অগ্রসর স্বল্পোন্নত দেশগুলোর জন্য উন্নয়ন সহযোগীদের কাছে প্রধানমন্ত্রীর পাঁচ দফা সুপারিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মতো উত্তরণের পথে অগ্রসর স্বল্পোন্নত দেশগুলোর জন্য অগ্রাধিকারমূলক বাজারে প্রবেশাধিকার কমপক্ষে ছয় বছর বাড়ানোর পক্ষে সমর্থন কামনা করেছেন। এলডিসি ৫ জাতিসংঘ সম্মেলনের সাইডলাইনে এক অনুষ্ঠানে উন্নয়ন সহযোগীদের সামনে পাঁচ দফা সুপারিশ তুলে ধরেন তিনি।

মঙ্গলবার কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএনসিসি) আয়োজিত ‘গ্লোবাল পার্টনারশিপ ফর স্মুথ অ্যান্ড সাসটেইনেবল গ্র্যাজুয়েশন: মার্চিং টুওয়ার্ডস স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আমাদের উন্নয়ন অংশীদারদের জন্য পাঁচটি পরামর্শ তুলে ধরতে চাই। প্রথমত বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলোর জন্য কমপক্ষে ছয় বছরের জন্য অগ্রাধিকারমূলক বাজারে প্রবেশাধিকার সম্প্রসারণ; বাণিজ্যের জন্য সহায়তাসহ তাদের বাণিজ্য সুবিধা এবং সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা প্রদান করতে হবে।’

দ্বিতীয় পরামর্শে তিনি বেসরকারী খাতে প্রণোদনার মাধ্যমে উত্তরণের পথে অগ্রসর স্বল্পোন্নত দেশগুলোতে এফডিআই প্রবাহ বাড়ানো এবং পারস্পরিক কল্যাণমূলক বিনিয়োগ সুরক্ষা চুক্তি হালনাগাদ করার আহ্বান জানান।

তৃতীয়ত, তিনি শিল্প সম্পর্ক উন্নত করা এবং ন্যায্য মূল্য নির্ধারণের মাধ্যমে দক্ষ সম্পদ ব্যবস্থাপনার জন্য  বেসরকারি খাতকে সহায়তা করার উপায় অনুসন্ধানসহ উত্তরণের পথে অগ্রসর স্বল্পোন্নত দেশগুলোতে টেকসই শিল্প প্রবৃদ্ধি জোরদারের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তার চতুর্থ পরামর্শে বলেন, উদ্ভাবনী অর্থায়নের ব্যবস্থা গড়ে তুলতে হবে যাতে উত্তরণ পর্বে স্বল্পোন্নত দেশগুলোর জন্য ঋণের খরচ সহনশীল থাকে।

পঞ্চম সুপারিশে, তিনি এলডিসি থেকে উত্তরণের ক্ষেত্রে কার্যকর ভৌত ও ডিজিটাল অবকাঠামো প্রকল্পে অর্থায়নের ওপর জোর দেন; এবং মানব পুঁজি গঠন এবং প্রাতিষ্ঠানিক সংস্কারে তাদের অব্যাহত বিনিয়োগ করার ওপর গুরুত্ব আরোপ করেন।

তিনি বলেন, ‘আমাদের উত্তরণের পথে অগ্রসর হওয়ার সময়, আমরা জানি আমরা কোথায় যেতে চাই এবং কিভাবে সেখানে যেতে হবে। আমাদের সরকার বাংলাদেশকে উত্তরণের পথে অগ্রসর হওয়ার ক্ষেত্রে পিছিয়ে যেতে দেবে না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আত্মবিশ্বাসের সাথে উত্তরণের পথে অগ্রসর হওয়ার জন্য আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের বন্ধুদের কাছ থেকে নিশ্চিত সমর্থন প্রয়োজন।’

তিনি বলেন, বিগত ৫১ বছরে বাংলাদেশের ট্র্যাক রেকর্ড প্রমাণ করে যে, দেশটি আন্তর্জাতিক সহযোগিতার প্রতি ন্যায্য আচরণ করেছে।

শেখ হাসিনা আরও বলেন, বিশ্বের বৃহত্তম এলডিসি অর্থনীতি হিসাবে, আমরা একটি সাবলীল উত্তরণের ক্ষেত্রে আমাদের নিজস্ব অভিজ্ঞতার মাধ্যমে অন্যান্য স্বল্পোন্নত দেশগুলিকে উত্তরণের পথ বেছে নিতে উৎসাহিত করার আশা রাখি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতিসংঘের তিনটি মানদণ্ডে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে।
২০১৫ সালে বাংলদেশ মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন করেছে এবং বাংলাদেশ তার আগে ইউএনডিপির মানব উন্নয়ন সূচকের মধ্যম বন্ধনীতে স্থান পেয়েছে।

তিনি বলেন, এমডিজি অর্জনের জন্য বাংলাদেশকে একটি মডেল হিসেবে বিবেচনা করা হয়েছে এবং তার সরকার ২০২১ সালের মধ্যে “ডিজিটাল বাংলাদেশ” গড়ার প্রতিশ্রুতি রক্ষা করেছে।

প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার ও জনগণ ২০২৬ সালে বাংলাদেশের মসৃন ও টেকসই এলডিসি উত্তরণের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, ‘আমরা ২০৪১ সালের মধ্যে একটি জ্ঞানভিত্তিক, উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার অপেক্ষায় রয়েছি। আমাদের বেসরকারি খাত এবং সামাজিক অংশীদারদের এই যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’

তিনি বলেন, ‘আমরা যথাযথ পদক্ষেপ মেনে চলার আশা করি। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আমাদের অবশ্যই ডিজিটালাইজেশন এবং উদ্ভাবন করতে হবে। আমরা আমাদের জনগণের উন্নয়নের অধিকার সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি বলেন, বাংলাদেশ প্রমাণ করেছে যে, আমরা তা করতে পারি। কোভিড-১৯ মহামারী প্রাদুর্ভাবের ঠিক আগে বাংলাদেশের অর্থনীতি ৮.১৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছিল। দেশে দারিদ্র্য ও ক্ষুধা দ্রুত হ্রাস পেয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে জনগণের গড় আয়ু বেড়ে ৭৩ বছর হয়েছে এবং সাক্ষরতার হার এখন ৭৫.২ শতাংশে দাঁড়িয়েছে। স্কুলগুলোতে বালক-বালিকার হারে সমতা অর্জিত হয়েছে এবং দেশের নারী ও মেয়েরা সমাজের সব অংশে তাদের সাফল্যের স্বাক্ষর রাখছে।

তিনি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে গ্রামীণ জনগণের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা পরিষেবা, সুবিধাবঞ্চিত মানুষের জন্য সামাজিক সুরক্ষা সহায়তা, পাবলিক সার্ভিসের ডিজিটাইজেশন, মেগা প্রকল্প বাস্তবায়ন, অর্থনৈতিক অঞ্চল স্থাপন, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এবং হাই-টেক পার্কের ক্ষেত্রে তার সরকারের সাফল্য এবং অর্জনের ওপর গুরুত্ব আরোপ করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১.২ মিলিয়ন রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার পাশাপাশি বাংলাদেশ মানবিক জরুরি পরিস্থিতিতে সাড়া দিচ্ছে।

ডেনমার্কের উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী ড্যান জোগেনসেন এবং ডব্লিউটিও, ওইসিডি, ইউনিডো এবং আঙ্কটাডসহ বিভিন্ন সংস্থার উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত সাইড ইভেন্টে প্যানেলিস্ট হিসেবে বক্তব্য রাখেন।

জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page