September 30, 2026, 9:04 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

অধস্তন আদালত হতে সাক্ষ্য-জেরার কপি প্রেরণের নির্দেশনা কঠোরভাবে প্রতিপালন কোর্টের নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অধস্তন আদালত হতে প্রেরিত মূল নথির (এলসিআর) সাথে সাক্ষীর সাক্ষ্য ও জেরা অস্পষ্ট হাতের লেখা সম্বলিত কাগজাদির টাইপকপি সত্যায়িত করে প্রেরণের নির্দেশনা কঠোরভাবে প্রতিপালন করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধস্তন আদালত হতে প্রেরিত নথিতে সাক্ষীর সাক্ষ্য ও সংশ্লিষ্ট কাগজাদির টাইপকপি প্রেরণ বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে যত্নবান হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে যে, ‘নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের ২০০৩ সালের ২০ জুলাই এক বিজ্ঞপ্তিতে অধস্তন আদালত হতে প্রেরিত মূল নথির (এলসিআর) সাথে সাক্ষীর সাক্ষ্য (জবানবন্দি ও জেরা) ও অস্পষ্ট হাতের লেখা সম্বলিত সংশ্লিষ্ট কাগজাদির টাইপকপি সত্যায়িত করে প্রেরণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছিল। পরবর্তীতে হাইকোর্ট বিভাগের ২০২০ সালের ১ ডিসেম্বর ও ২০২২ সালের ৭ সেপ্টেম্বর  বিজ্ঞপ্তিতেও অধস্তন আদালত হতে প্রেরিত নথির সাথে সাক্ষীর সাক্ষ্য (জবানবন্দি ও জেরা) ও অস্পষ্ট হাতের লেখা সম্বলিত সংশ্লিষ্ট কাগজাদির টাইপকপি সত্যায়িত করে প্রেরণের নির্দেশনা গুরুত্ব সহকারে যথাযথভাবে প্রতিপালন করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করা হয়।’

নতুন জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বর্ণিত বিজ্ঞপ্তিমূলে প্রদত্ত নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে না। ফলে, অধস্থন আদালত হতে হাইকোর্ট বিভাগে প্রেরিত মূল নথির (এলসিআর) সাক্ষীর সাক্ষ্য (জবানবন্দি ও জেরা) ও অস্পষ্ট হাতের লেখা সম্বলিত সংশ্লিষ্ট কাগজাদি অনেক সময় পাঠোদ্ধার করা সম্ভব না হওয়ায় সঠিকভাবে পেপারবুক তৈরিতে বিলম্বসহ আদালতে মামলা শুনানিকালে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এমতাবস্থায় অধস্তন আদালত হতে প্রেরিত মূল নথির (এলসিআর) সাথে সাক্ষীর সাক্ষ্য (জবানবন্দি ও জেরা) ও অস্পষ্ট হাতের লেখা সম্বলিত সংশ্লিষ্ট কাগজাদির টাইপকপি সত্যায়িত করে প্রেরণের নির্দেশনা কঠোরভাবে প্রতিপালন করার জন্য সংশ্লিষ্ট সকলকে পুনরায় নির্দেশ প্রদান করা হল।’

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page