September 16, 2026, 12:56 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শহীদ পরিবার কক্সবাজারে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সরাসরি হুথিদের সঙ্গে আলোচনা করছে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট যশোরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক মাগুরায় হেকমতের বাড়ীতে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলা লুটপাট ও অগ্নিসংযোগ
এইমাত্রপাওয়াঃ

অধিকার ও স্বাধীনতা রক্ষায় বিচার বিভাগই আমাদের একমাত্র ভরসা : ইমরান খান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সর্বোচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর প্রথমবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। এ সময় দেশটির বর্তমান গণতান্ত্রিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। অতীতের যেকোনো সময়ের চেয়ে পাকিস্তানের গণতন্ত্র সবচেয়ে খারাপ অবস্থায় আছে বলেও জানান ইমরান।

বিচার বিভাগের ওপর আস্থার কথা জানিয়ে ইমরান খান বলেন, অধিকার ও স্বাধীনতা রক্ষায় এটিই একমাত্র ভরসা।

ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান পাকিস্তানের মৌলিক অধিকার লঙ্ঘনের বিষয়েও উদ্বেগ জানান, যা আগে কখনো এতটা অবনতি হয়নি। গত বছরের এপ্রিলে এক অনস্থা ভোটের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়।

গণতান্ত্রিক অবস্থার চরম অবনতির কথা জানিয়ে ইমরান খান আরও বলেন, আমার নামে প্রায় ১৫০টি মামলা দায়ের করা হয়েছে। পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে যা বিরল। কারণ এর আগে কোনো নেতার বিরুদ্ধে এতো রাজনৈতিক মামলা ছিল না দেশটিতে।

অন্যদিকে ইমরান খানের প্রতি সাম্প্রতিক আচরণের কারণে বিচার বিভাগের ওপর চরম ক্ষেপেছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

শাহবাজের অভিযোগ, ইমরান খানকে লোহার ঢালের মতো রক্ষা করছে বিচার বিভাগ। এ অবস্থায় ক্ষমতাসীন জোট সরকার পাকিস্তানে ‘আইনের শাসন’ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page