March 31, 2026, 9:23 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে জেনিন নগরী সীমানায় বৃহস্পতিবার ইসরাইল বাহিনীর হামলায় তিন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ‘আজ ভোরে জেনিনে ইসরাইলি বাহিনীর আগ্রাসন চলাকালে তাদের বন্দুক হামলায় তিনজন নিহত হয়।’

ইসরাইলি সামরিক বাহিনী জেনিনে তাদের সর্বশেষ অভিযানের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি।

এদিকে ইসলামিক জিহাদ জঙ্গি গ্রুপ বৃহস্পতিবার জানায়, তাদের যোদ্ধারা জেনিনে ইসরাইলি বাহিনীর সাথে ‘ভয়াবহ সংঘর্ষে’ জড়িয়ে পড়েছিল।

এ বছর পশ্চিম তীর, ইসরাইল এবং সংঘাতপূর্ণ জেরুজালেম নগরীতে সহিংসতা বেড়ে যেতে দেখা যাচ্ছে। এর ফলে চলতি বছরের এখন পর্যন্ত কমপক্ষে ১৫০ ফিলিস্তিনি ও ২৬ ইসরাইলি নাগরিক নিহত হয়েছে।

এদের মধ্যে ৪০ জনেরও বেশি ফিলিস্তিনি নাগরিক ইসরাইলি বাহিনীর সাথে সংঘর্ষ চলাকালে জেনিনে প্রাণ হারায়। আবার এদের মধ্যে ১২ বছর বয়সের শিশু ও ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক আবু আকলে রয়েছে।

১৯৬৭ সালে ছয় দিনের এক যুদ্ধের পর থেকেই ইসরাইলি বাহিনী পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page