October 17, 2026, 3:30 pm
এইমাত্রপাওয়াঃ

ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল সোমবার বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে প্রায় অর্ধেকের বেশি লক্ষ্য অর্জিত হয়েছে। তবে, এটি কখন শেষ হবে সে সম্পর্কে তিনি কোনো সময়সীমা উল্লেখ করেননি।

নেতানিয়াহু মার্কিন কনজারভেটিভ সম্প্রচার মাধ্যম নিউজম্যাক্সকে বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান তার লক্ষ্যমাত্রার অর্ধেকেরও বেশি পথ অতিক্রম করেছেন। তবে তিনি তার মন্তব্যে যুদ্ধের সমাপ্তির কোনো সুনির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি।

তিনি বলেন, আমি বলতে চাইছি, এখানে ‘অর্ধেক’ বলতে কাজের অগ্রগতি বোঝাচ্ছি, সময় অনুযায়ী নয়।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২৮ ফেব্রুয়ারি নেতানিয়াহুর সঙ্গে মিলে যুদ্ধ শুরু করেছেন। তিনি আগে বলেছিলেন যে, এই অভিযান চার থেকে ছয় সপ্তাহ চলতে পারে।

তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল সোমবার বলেছেন, যুদ্ধ আরও কয়েক সপ্তাহ চলতে পারে। এই সংঘাতের বিরুদ্ধে মার্কিন জনগণ ব্যাপক বিরোধিতা করছেন। যুদ্ধের ফলে তেলের দাম দ্রুত বৃদ্ধি পেয়েছে।

নেতানিয়াহু বলেছেন, এই যুদ্ধে ইরানের বিপ্লবী গার্ডবাহিনীর ‘হাজারো’ সদস্যকে হত্যা করাসহ বিভিন্ন লক্ষ্য অর্জিত হয়েছে।

তিনি আরও বলেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের সামরিক শিল্প ও অস্ত্র উৎপাদনকে প্রায় সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

নেতানিয়াহু এবং ট্রাম্প বারবার অভিযোগ করেছেন যে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি রয়েছে। যদিও জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা এই দাবিকে সমর্থন করেনি। এছাড়া, গত বছর হামলায় গুরুত্বপূর্ণ স্থান ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দেওয়ার কথা বলার পরেও এই দাবি করা হয়েছে।

নেতানিয়াহু বলেন, ‘আমি মনে করি, ইরানের শাসনব্যবস্থা অভ্যন্তরীণভাবে ভেঙে পড়বে। তবে এই মুহূর্তে আমরা যা করছি তা হলো, তাদের সামরিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র সক্ষমতা, পারমাণবিক সক্ষমতা ধবংস করা এবং ভেতর থেকে তাদের দুর্বল করে দেওয়া।’

ইরানি কর্তৃপক্ষ বড় ধরনের সরকারবিরোধী বিক্ষোভ দমনে হাজার হাজার মানুষ নিহত হওয়ার কয়েক সপ্তাহ পরেই এই যুদ্ধ শুরু হয়।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page