October 3, 2026, 9:05 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

অপারেশন আল-আকসা স্টর্ম ; ফিলিস্তিনিদের সাহায্য করতে ওআইসির জরুরি বৈঠক ডাকার আহ্বান জানালো ইরান ও ইরাক

গাজায় ভয়াবহ ইসরাইলি হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধা এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের সাহায্য করতে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং প্রতিবেশী ইরাক।

গতকাল (রোববার) এক টেলিফোন সংলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এবং ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেইন এ আহ্বান জানান।

টেলিফোন সংলাপে দুই মন্ত্রী ফিলিস্তিনি যোদ্ধা এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যকার চলমান সংঘর্ষের বিষয়ে মতবিনিময় করেন। ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানানোর জন্য মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি জরুরি বলে দুই মন্ত্রী মত ব্যক্ত করেন। তারা বলেন, নির্যাতিত ফিলিস্তিনিদের সমর্থন জানানোর জন্য মুসলিম বিশ্বের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেয়া অপরিহার্য।

এছাড়া, ফিলিস্তিনের চলমান পরিস্থিতি পর্যালোচনার জন্য ওআইসির জরুরি বৈঠক বসা দরকার বলেও দুই মন্ত্রী উল্লেখ করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান

দখলদার ইসরাইলি সেনারা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে হত্যা ও অপরাধযজ্ঞ চালাচ্ছে তার বিরুদ্ধে প্রতিরোধ লড়াই করা ফিলিস্তিনিদের বৈধ অধিকার বলে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

গত শনিবার সকালে হামাস এবং জিহাদ আন্দোলনসহ কয়েকটি প্রতিরোধ সংগঠন ইহুদিবাদী ইসরাইলের সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে আকস্মিকভাবে মে বিশাল আকারের সামরিক অভিযান শুরু করেছে তা ইসরাইলের হত্যাযজ্ঞ ও দমনপীড়নের বিরুদ্ধে স্বাভাবিক প্রতিক্রিয়া বলে মন্তব্য করেন হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page