August 17, 2026, 9:01 am
শিরোনামঃ
রাঙ্গামাটিতে ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা ; ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজায় প্রতি রাতে ৩০-৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত : ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো দক্ষিণ কোরিয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

অবশেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর ; প্রতিবাদে ইসরাইলি মন্ত্রীর পদত্যাগ

ইতামার বেনগাভির

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি অবশেষে কার্যকর হয়েছে। প্রায় তিন ঘণ্টা বিলম্বের পর স্থানীয় সময় আজ (রোববার) বেলা সোয়া ১১টায় যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয়।

সকাল সাড়ে ৮টায় যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা থাকলেও নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয় এখনি যুদ্ধবিরতি শুরু হচ্ছে না। কারণ হিসেবে তারা জানায়, হামাস এখনও শর্তমত মুক্তি দেওয়া হবে এমন বন্দি ব্যক্তিদের তালিকা প্রকাশ করেনি। উল্টো এই সময়ের পর গাজায় হামলা চালায় ইসরাইল। এ হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

পরে হামাসের সামরিক শাখা আল  কাসসাম ব্রিগেডস-এর মুখপাত্র আবু ওবাইদা তিন নারী বন্দির নাম প্রকাশ করেন। তাঁরা হলেন—রোমি গোনেন (২৪), এমিলি দামারি (২৮) ও দোরোন সাতানবার খাইর (৩১)।

ইসরাইলও নিশ্চিত করে যে, তারা চুক্তির প্রথম দিনে মুক্তি পাবে এমন তিনজন বন্দির নাম পেয়েছে। পরে যুদ্ধবিরতি কার্যকর হয়।

চুক্তি অনুযায়ী, প্রথম দিনে যুদ্ধবিরতি এবং তিনজন ইসরাইলি বন্দিসহ প্রায় ৯৫ জন ফিলিস্তিনি বন্দী মুক্তি দেওয়া হবে।

এদিকে, গাজায় যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে ইসরাইলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গাভির পদত্যাগ করেছেন। ইতামার ইসরাইলের কট্টর জাতীয়তাবাদী-ধর্মীয় দল জিউইশ পাওয়ার পার্টির নেতা।

ইতামারের দলের দুই সদস্যও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা আর ক্ষমতাসীন জোটের অংশ নয়।

তবে দলটি বলেছে, তারা সরকারের পতন ঘটানোর চেষ্টা করবে না।

ইতামারের দল এই যুদ্ধবিরতি চুক্তির ঘোর বিরোধিতা করে আসছে। তারা এটিকে ‘কলঙ্কজনক’ যুদ্ধবিরতি চুক্তি বলে অভিহিত করেছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page