October 30, 2026, 9:51 am
শিরোনামঃ
চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত
এইমাত্রপাওয়াঃ

অবশেষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ‘গাজায় মানবিক বিরতি’ প্রস্তাব পাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবশেষে ‘গাজায় বর্ধিত মানবিক বিরতি’ প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হয়েছে। বুধবার এ প্রস্তাব পাস হয়।

গাজায় মানবিক বিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব দেয় মাল্টা। রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত থাকলেও প্রস্তাবের পক্ষে নিরাপত্তা পরিষদের ১২ সদস্য ভোট দিয়েছে। এ দিকে এ পরিষদের পাঁচ স্থায়ী সদস্যও প্রস্তাবে ভেটো দেয়নি।

প্রস্তাব অনুযায়ী, কিছু দিনের জন্য গাজায় মানবিক বিরতি ও করিডর খোলার আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও তাদের সহযোগীদের নিরাপদ ও বাধাহীন চলাচলের নিশ্চয়তা দিতে বলা হয়েছে।

গাজায় হামাসের হাতে বন্দি ইসরায়েলি ও বিদেশি নাগরিকদের মুক্তি দেওয়ার দাবি জানানো হয় এ প্রস্তাবে। খবর: আল-জাজিরা

 

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page