March 31, 2026, 9:23 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

অবৈধ বিয়ের অভিযোগে  ইমরান-বুশরাকে বৃহস্পতিবার আদালতে তলব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে বুশরা বিবির অবৈধ বিয়ের অভিযোগ গ্রহণ করেছেন দেশটির একটি দেওয়ানি আদালত। বৃহস্পতিবার তাদের আদালতে তলব করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাজধানী ইসলামাবাদের একটি জেলা ও দায়রা জজ আদালতে বিষয়টি উত্থাপিত হলে সেখানকার সিভিল জজ কুদরাতুল্লাহ এই আদেশ দেন।

এর আগে গত সপ্তাহে মামলাটি দেওয়ানি আদালতের বিচারকের কাছে স্থানান্তর করেন ইসলামাবাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জজ মুহাম্মদ আজম খান। পাশাপাশি এ বিবাহের বৈধতা চ্যালেঞ্জ করে করা একটি নালিশি মামলাকে অগ্রহণযোগ্য বলে দেওয়ানি আদালতের দেওয়া একটি রায় খারিজ করে দেন তিনি।

মামলার বাদী মুহাম্মদ হানিফ দাবি করেছেন, বুশরা বিবির সঙ্গে তাঁর সাবেক স্বামীর বিচ্ছেদ হয় ২০১৭ সালের নভেম্বরে। এরপর তিনি ইদ্দত (বিচ্ছেদ হওয়া নারী ৩ মাস ও বিধবা নারী ৪ মাস ১০ দিন সময়ের মধ্যে বিয়ে না করার বিধান) সম্পন্ন না করেই ২০১৮ সালের ১ জানুয়ারি ইমরান খানকে বিয়ে করেন, যা ইসলামিক বিধান (শরিয়া) ও মুসলিম রীতিনীতিবিরোধী।

এ বিষয়ে বাদী বিয়ে পরিচালনাকারী মুফতি মুহাম্মদ সায়িদ জানান , ইমরান খান সবকিছু জেনেই বুশরা বিবিকে বিয়ে করেছেন। তিনি বুশরার বোন দাবি করা এক নারীর কথার ভিত্তিতে ওই বিয়ে পড়িয়েছিলেন। তবে পরবর্তী মাসে (ফেব্রুয়ারি, ২০১৮) ইদ্দতের বিষয়টি উল্লেখ করে ইমরান খান তাকে আবারও তাদের বিয়ে পড়ানোর জন্য অনুরোধ করেন এবং ফেব্রুয়ারিতেই ইমরান এই বিয়ের কথা জনসমক্ষে ঘোষণা করেন।

মুফতি সায়িদ আরও জানান , প্রথম বিয়ের সময় বুশরার ইদ্দত সম্পন্ন হয়নি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page