February 18, 2026, 7:59 pm
শিরোনামঃ
বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে ;  রোজা শুরু আগামীকাল বৃহস্পতিবার দ্রুত পৌর-সিটি ও উপজেলা নির্বাচন আয়োজন : স্থানীয় সরকার মন্ত্রী মব পুরোপুরি বন্ধ ; তবে যৌক্তিক দাবিতে মিছিল করা যাবে :  স্বরাষ্ট্র মন্ত্রী জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শ্রদ্ধা নিবেদন যেসব সুবিধা পাবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা চাঁদপুরে অসহায় ২০০ শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কক্সবাজারের টেকনাফ সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ যশোরে যুবকের পেটে মিলল ২ হাজার ২০০ পিস ইয়াবা
এইমাত্রপাওয়াঃ

অযাচিত মন্তব্য করে বন্ধুত্ব নষ্ট করবেন না : মার্কিন রাষ্ট্রদূতেক ওবায়দুল কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের নির্বাচন ও আদালতপাড়া নিয়ে অযাচিত মন্তব্য করে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব নষ্ট না করতে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি আরও বলেছেন, আমেরিকার সঙ্গে বন্ধুত্ব রাখতে চায় বাংলাদেশ।

শুক্রবার সকালে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ২২তম জাতীয় কাউন্সিলের প্রথম প্রস্তুতি সভায় তিনি এই কথা বলেন।

‘মার্কিন নির্বাচনেও মানুষ মারা গেছে’ বলে এসময় স্মরণ করিয়ে দেন ওবায়দুল কাদের।

আমেরিকা, ব্রিটেনের চিত্র তুলে ধরে কাদের বলেন, আপনাদের চেয়ে আমরা ভালো আছি। আপনাদের বিষয়ে আমরা হস্তক্ষেপ করি না। আপনারাও অহেতুক হস্তক্ষেপ করতে আসবেন না। কারও ফরমায়েশ, হস্তক্ষেপ শেখ হাসিনা শুনবেন না। তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদসহ অভ্যর্থনা উপ-কমিটির সদস্যরা।

এর আগে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস রাজধানী ঢাকায় ভয়ভীতি প্রর্দশন ও রাজনৈতিক সহিংসতার খবরে উদ্বেগ প্রকাশ করে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) পিটার হাস দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে এক বার্তায় বলেন, আমরা ঢাকায় ভয়ভীতি ও রাজনৈতিক সহিংসতার খবরে উদ্বিগ্ন এবং আইনের শাসনকে সম্মান করার জন্য সহিংসতা, হয়রানি এবং ভীতি প্রদর্শন থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, তারা সরকারি কর্তৃপক্ষকে সহিংসতার এই প্রতিবেদনগুলো তদন্ত করতে এবং মত প্রকাশের মৌলিক স্বাধীনতা, সংগঠন এবং শান্তিপূর্ণ সমাবেশকে রক্ষা করতে উৎসাহিত করেন।

রাষ্ট্রদূত নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতিও সমবেদনা জানান।

এরপর আজ আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এ মন্তব্য এলো।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page