September 24, 2026, 11:48 am
শিরোনামঃ
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি মাদক-জুয়া ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত ফরিদপুরে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স-অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরির অভিযোগে এনসিপি নেতার কারাদণ্ড কুমিল্লায় একরাতে ৬২৪ জন কিশোর গ্যাং সদস্য আটক অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই এজেন্ট : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এআইয়ের নতুন নাম দেওয়ার প্রস্তাব দিলেন ট্রাম্প চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ ; সরবরাহ সংকটে এশিয়া যশোরে দুই যুবলীগ নেতা আটক
এইমাত্রপাওয়াঃ

অযৌক্তিক আন্দোলন ও আবদার ধৈর্যের সীমা অতিক্রম করেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অযৌক্তিক আন্দোলন ও আবদার ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (৫ ফেব্রুয়ারি) তিনি এমন মন্তব্য করেন।

এসময় রাস্তা বন্ধ না করে নিজেদের এরিয়ায় কর্মসূচি পালনের অনুরোধ জানান তিনি। কথায় কথায় আন্দোলনের নামে সড়কে জনদুর্ভোগ সৃষ্টি না করে তাদের নিজ এলাকায় গিয়ে আন্দোলন করার কথা জানান উপদেষ্টা।

তিনি জানান, পলাতক থাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওয়ারেন্টভুক্ত সব আসামী ধরা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলার বাহিনীর পরিস্থিতি উন্নতির জন্য চেষ্টা চলছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

উত্তরায় পূর্ব থানা হামলার ঘটনায় তদন্তে করে দোষীদের বিচারের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

এসময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, পলাতক আসামিদের ধরতে ইন্টারপোল এর মাধ্যমে রেড নোটিশ জারির সুপারিশ করা হয়েছে। জারি হলে পালাতক আসামী ফিরিয়ে আনতে উক্ত দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চাওয়া হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page