October 15, 2026, 2:13 pm
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

অর্থনীতিতে শক্ত ভিত গড়বে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র : ডেপুটি স্পিকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এমপি বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মাধ্যমে দ্রুতই দেশের শতভাগ বিদ্যুৎ চাহিদা পূরণ করা সম্ভব হবে। বর্তমান সরকারের গৃহীত অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিদ্যুতের চাহিদা পূরণে বড় ভূমিকা পালন করবে এই মেগা প্রকল্প। প্রকল্পটি পুরোপুরি চালু হলে দেশের প্রবৃদ্ধি অর্জনে নতুন রেকর্ড সৃষ্টি হবে এবং অর্থনীতিতে শক্ত ভিত গড়বে এই বিদ্যুৎ কেন্দ্র ।

বুধবার( ২৬ জুলাই) দুপুরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের অগ্রগতি সরেজমিন পরিদর্শন শেষে মত বিনিময়কালে ডেপুটি স্পিকার এসব কথা বলেন।

ডেপুটি স্পিকারের নেতৃত্বে সংসদ সদস্য মো. নুরুজ্জামান বিশ্বাস, শাহিন আক্তার, খালেদা খানম, শিরীন আহমেদ, জিন্নাতুল বাকিয়া, বাসন্তী চাকমা, শামসুন নাহার, নার্গিস রহমান, মনিরা সুলতানা, নাদিরা ইয়াসমিন জলি, রত্না আহমেদ, সালমা চৌধুরী, সেলিনা ইসলাম এবং মোছা. ডরথী রহমান পরিদর্শনে অংশগ্রহণ করেন।

ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছেন। সারা দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণ কাজ শেষ হলে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাবে। তখন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ শিল্পাঞ্চলের চাহিদা পূরণ করবে। প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপ বাস্তবায়ন হলে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে বাংলাদেশ নোঙর করবে।

এ সময় সংসদ সদস্যগণ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেন। পরিদর্শনকালে ডেপুটি স্পীকার ও স্থানীয় সংসদ সদস্য একটি করে বিএসআরআই-১ জাতের তালের চারা রোপণ করেন।

 

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page