October 13, 2026, 2:11 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

অর্থনৈতিক অবস্থা উন্নত করার জন্য যৌথ বিনিয়োগকে স্বাগত জানায় ইরান-সৌদি-তুরস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইরান, তুরস্ক এবং সৌদি আরবের অর্থনৈতিক অবস্থা উন্নত করার জন্য যৌথ বিনিয়োগের লক্ষ্যে তিন দেশের মধ্যে শীর্ষ সম্মেলনের যে প্রস্তাব তোলা হয়েছে তাকে তিন দেশই স্বাগত জানিয়েছে।

গতকাল (রোববার) সন্ধ্যায় রাজধানী তেহরানে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক সংবাদ সম্মেলনে একথা বলেন আমির আব্দুল্লাহিয়ান।

তিনি জানান, ইরান এবং তুরস্কের মধ্যকার সম্পর্ক উন্নত করার ব্যাপারে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার গঠনমূলক আলোচনা হয়েছে।
আমির আব্দুল্লাহিয়ান বলেন, ইরান এবং তুরস্ক দ্বিপক্ষীয় বার্ষিক বাণিজ্যের পরিমাণ তিন হাজার কোটি ইউরোতে নিতে চায়। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, ইরান এবং তুরস্কসহ আঞ্চলিক দেশগুলোর মধ্যদিয়ে মে ট্রানজিট রুট গেছে তা প্রতিযোগিতার বিষয় নয় বরং সহযোগিতার একটি ভালো উপাদান।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, জ্বালানি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র বিনিময়, পর্যটন এবং ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে ইরান ও তুরস্ক সহযোগিতা বাড়ানোর ব্যাপারে একমত হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page