October 13, 2026, 2:03 pm
শিরোনামঃ
৩ বছর মেয়াদি নতুন চুক্তিতে রাশিয়া-উত্তর কোরিয়া ইয়েমেনে রাজধানীতে ব্যাপক হামলার প্রস্তুতি ; বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ সৌদি জোটের নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী 
এইমাত্রপাওয়াঃ

অস্ট্রিয়ায় ট্রেনের লাউডস্পিকারে হিটলারের বক্তৃতা প্রচারের দায়ে ২ জন গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউরোপের দেশ অস্ট্রিয়ার আন্তঃনগর একটি ট্রেনের লাউডস্পিকারে জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের বক্তৃতা বাজানোর ঘটনা ঘটেছে। এতে স্তম্ভিত হয়ে পড়েন ট্রেনটির যাত্রীরা। এদিকে, হিটলারের বক্তৃতা বাজানোর অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।

জানা যায়, ব্রেগেঞ্জ থেকে ভিয়েনাগামী ওই ট্রেনে রোববার (১৪ মে) সাধারণ ঘোষণার পরিবর্তে ট্রেনের স্পিকার সিস্টেমে লোকজনকে ‘হেইল হিটলার’, ‘গিস হেইল’ বলে চিৎকার করতে শোনা যায়। ট্রেন অপারেটর বলছেন, গত কয়েক সপ্তাহে অস্ট্রিয়ায় কয়েকবার হিটলারের বক্তৃতা বাজানোর ঘটনা ঘটেছে।

গ্রিন পার্টির এমপি ডেভিড স্টোয়েগমুলার বলেন, ভিয়েনায় পৌঁছানোর একটু আগেই ট্রেনের ইন্টারকম সিস্টেমের মাধ্যমে হিটলারের বক্তৃতা বাজানো হয়েছে। ট্রেনের স্টাফরা তাৎক্ষণিক চেষ্টা করেও রেকর্ডিংটি বন্ধ করতে পারেননি ও নিজেদের ঘোষণাও দিতে পারেনি।

এদিকে, এক বিবৃতিতে অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ে দাবি করে, এ ঘটনার সঙ্গে তাদের কোনো ধরনের যোগসূত্র নেই। ট্রেনের ইন্টারকমের মাধ্যমে লোকজন সরাসরি এটি করেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। অভিযোগ দায়ের করার পর সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করা হয়েছে।

অস্ট্রিয়ায় নাৎসি প্রচার একটি ফৌজদারি অপরাধ। হিটলারের জন্ম হয়েছিল অস্ট্রিয়ায়। ১৯১৩ সালে তরুণ বয়সে তিনি জার্মানিতে পাড়ি জমিয়েছিলেন। সূত্র: ওয়ান নিউজ নিউজিল্যান্ড, বিবিসি

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page