November 3, 2026, 6:58 pm
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

অস্ট্রিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইউরোপের দেশ অস্ট্রিয়ায় আর গ্যাস সরবরাহ করবে না বলে জানিয়েছে রাশিয়া। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এনিয়ে অস্ট্রিয়ার চ্যান্সেলর বলেন, রাশিয়ার রাষ্ট্রীয় প্রাকৃতিক গ্যাস সরবরাহ কোম্পানি গ্যাজপ্রম শনিবার ভোর থেকে অস্ট্রিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে। তবে দেশের ভূগর্ভস্থ গ্যাস ভাণ্ডার পরিপূর্ণ আছে দাবি করেছেন তিনি।

চ্যান্সেলর কার্ল নেহামার শুক্রবার বলেন, গ্যাজপ্রমের সরবরাহ বন্ধ করার নোটিশটি দীর্ঘ প্রত্যাশিত ছিল এবং অস্ট্রিয়াও প্রস্তুতি নিয়েছে। অস্ট্রিয়ার বিকল্প জ্বালানি সরবরাহের নিরাপদ ব্যবস্থা আছে এবং এই শীতে কেউ হিমায়িত হবে না, কোনো বাড়ি ঠান্ডা হবে না।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের দেশগুলোর মধ্যে এখন শুধু হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় গ্যাস সরবরাহ করবে রাশিয়া। এর আগে রাশিয়া ইউরোপীয় ইউনিয়নের মোট গ্যাস চাহিদার ৪০ শতাংশ মেটাতো। তবে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পর থেকে এই দৃশ্যপট বদলে গেছে।

চলতি বছরে অস্ট্রিয়ার ওএমভি ও গ্যাজপ্রমের মধ্যে একটি চুক্তিগত বিরোধের জেরে দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে। এরপরেই অস্ট্রিয়ায় গ্যাস সরবরাহ বন্ধের কথা জানালো রাশিয়া।

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page