October 9, 2026, 3:05 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

অস্ট্রেলিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত মার্কিন সেনাদের নাম প্রকাশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন কর্মকর্তারা মঙ্গলবার অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে বিমান দুর্ঘটনায় নিহত তিন মেরিন সেনা নাম প্রকাশ করেছে। এদিকে তদন্ত কর্মকর্তারা দুর্ঘটনার তথ্য উৎঘাটনের চেষ্টা করছে। খবর এএফপি’র।

স্থানীয় সৈন্যদের আয়োজিত সামরিক মহড়া চলাকালে রোববার ডারউইনের উত্তরে অবস্থিত মেলভিল দ্বীপে বোয়িং এমভি-২২বি অসপ্রে বিধ্বস্ত হয়। এ সময় ওই বিমানে থাকা কর্পোরাল স্পেন্সার কোলার্ট  (২১), ক্যাপ্টেন এলেনর লেবিউ (২৯) এবং  মেজর টোবিন লুইস (৩৭) নিহত হন।

খবরে বলা হয়, ভার্জিনিয়া থেকে আসা কোলার্ট ছিলেন অসেপ্রের ক্রু প্রধান, ইলিনয় থেকে আসা লেবিউ ছিলেন বিমানের পাইলট এবং কলোরাডোর টোবিন ছিলেন নির্বাহী কর্মকর্তা। তারা সকলেই ডারউইনে অবস্থান করছিলেন।

দুর্ঘটনায় আহত অপর তিন মেরিন সৈন্য বর্তমানে রয়্যাল ডারউইন হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। বিমানে থাকা আরো ১৭ জন সামান্য আঘাত পাওয়ায় তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। কী কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে সে বিষয়ে কর্তৃপক্ষ কিছু জানায়নি। সূত্র: বাসস

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page