October 1, 2026, 9:39 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

অস্ট্রেলিয়ায় হাঙ্গরের আক্রমণে একজন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফে (বৃহৎ প্রবাল প্রাচীর) হাঙ্গরের আক্রমণে একব্যক্তি নিহত হয়েছেন, খবর এএফপি’র।

অস্ট্রেলিয়ার জরুরি সেবা সূত্র বলেছে, ৪০ বছর বয়সি নিহত ঐ ব্যক্তি দেশটির পূর্ব উপকূলের হাম্পি দ্বীপে শনিবার বিকেলে পরিবারের অন্য সদস্যদের সাথে মাছ ধরছিলেন।

কুইন্সল্যান্ড রাজ্যের পুলিশ এক বিবৃতিতে বলেছে, আক্রান্ত হওয়ার দেড় ঘন্টার মধ্যে লোকটি ঘটনাস্থলে মারা যান। ঘাতক হাঙ্গর লোকটির ঘাড়ে কামড় বসিয়েছিল।

অস্ট্রেলিয়াতে সর্বশেষ হাঙ্গরের আক্রমণ হয় ২০২৩ সালের ডিসেম্বরে। দক্ষিণ অস্ট্রেলিয়ার একটি নির্জন সার্ফিং স্পটে। সাদা হাঙ্গরের আক্রমণে ১৫ বছর বয়সি একটি ছেলে সেখানে প্রাণ হারায়।

ডাটা বেস থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, ১৭৯১ সালের পর থেকে এ পর্যন্ত অস্ট্রেলিয়াতে হাঙ্গরের আক্রমণে ২৫০ জন প্রাণ হারিয়েছে।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page