October 13, 2026, 3:09 pm
শিরোনামঃ
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি : ট্রাম্প ৩ বছর মেয়াদি নতুন চুক্তিতে রাশিয়া-উত্তর কোরিয়া ইয়েমেনে রাজধানীতে ব্যাপক হামলার প্রস্তুতি ; বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ সৌদি জোটের নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা
এইমাত্রপাওয়াঃ

অস্ত্র বহনের স্বাধীনতা আমেরিকায় সংঘাতের ক্ষেত্র সৃষ্টি করেছে : বারাক ওবামা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বন্দুকের মালিকানা ও বহনের স্বাধীনতা আমেরিকায় সাংস্কৃতিক সংঘাতের ক্ষেত্র সৃষ্টি করেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ওই মন্তব্য করেছেন।

সম্প্রতি আমেরিকায় গণহারে গুলি বর্ষণের ঘটনা ব্যাপক বেড়ে যাওয়ায় বন্দুক বহনের বৈধতার প্রশ্নে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে বারাক ওবামা অস্ত্র বহনের বৈধতার সমালোচনা করলেন।

আমেরিকায় অস্ত্র বহনের স্বাধীনতার কারণে সারা দেশেই সশস্ত্র সহিংসতা এবং গুলিবর্ষণের ঘটনা বেড়ে গেছে। প্রতিদিনই সাধারণ মানুষ গুলির শিকার হচ্ছে। আমেরিকার বেশিলভাগ মানুষ অস্ত্রের মালিকানা ও বহনের স্বাধীনতা বিরুদ্ধে সোচ্চার। দীর্ঘদিন ধরে তারা এ সংক্রান্ত আইন সংস্কারের দাবি জানিয়ে আসছে। কিন্তু

বন্দুক ব্যবসায়ীদের লবি আমেরিকায় এতটাই শক্তিশালী যে কংগ্রেস এখন পর্যন্ত অস্ত্র বহনের ওপর সীমাবদ্ধতা আরোপরে ব্যাপারে কোনো দৃঢ় পদক্ষেপ নিতে পারে নি।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সেদেশে অস্ত্র বহন ও সহিংস সংঘর্ষের সমালোচনা করেছেন। তিনি বলেছেন: তার শাসনকালেই আগ্নেয়াস্ত্র দিয়ে সবচেয়ে ভয়াবহ ও রক্তক্ষয়ী গণহত্যার ঘটনা ঘটেছে। আমেরিকার প্রেসিডেন্টদের ইতিহাসে তার আমলই ছিল রক্তক্ষয়ী গণহত্যার ক্ষেত্রে সবচেয়ে ভয়াবহ।

আমেরিকায় সহিংসতা, অপহরণ এবং সশস্ত্র হামলার ঘটনা ভয়াবহ রকমে বেড়ে গেছে। প্রতি বছর আমেরিকার বিভিন্ন অঞ্চলে গুলিবর্ষণের ঘটনায় হাজার হাজার মানুষ হতাহত হয়।

 

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page